মেক্সিকো কোয়ার্টারে গেলে এই মডেলকন্যা…

প্রস্তাব পেয়ে তাজ্জব ফরওয়ার্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধন এখনও হয়নি। উদ্বোধনের পর খেলা। তার আগেই মেক্সিকোর এক মডেল দিলেন শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব। রাখঢাক করে নয়। একেবারে খোলাখুলি প্রস্তাব। জানিয়েছেন, মেক্সিকো সেমিফাইনালে গেলে তিনি দলের ফরওয়ার্ড রোজেলিও গ্যাব্রিয়্যাল মুরির শয্যাসঙ্গী হতে প্রস্তুত। এমন প্রস্তাব শুনে গ্যাব্রিয়েল তো থ, তাজ্জব দলের অন্যান্য খেলায়াড় এবং কোচ।

কে এই প্রস্তাব দিয়েছেন?  ফরওয়ার্ডের শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছেন কার্লা গার্জা। ফুটবলারের উদ্দেশ্যে তাঁর বার্তা – মুরি আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। আমার দেশ মেক্সিকোকে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে পারলে আমি তোমাকে ….. (ছাপার অযোগ্য)। তোমায় এতটাই খুশিতে ভরিয়ে দেব যে তুমি কল্পনাও করতে পারবে না।

এই প্রস্তাব শুধু কোয়ার্টার ফাইনালের জন্য। আর মেক্সিকো সেমিফাইনালে উঠলে এবং চ্যাম্পিয়ন হলে এই মডেল জানিয়েছেন, আমি আমার….(ছাপার অযোগ্য)।

এমন প্রস্তাব শুনে মেক্সিকোর ফরওয়ার্ড তো বটেই দলের বাকি সদস্যরাও কার্যত মাথায় হাত দিয়ে বসেছেন। কারণ, প্রস্তাব এসেছে এমন একজনের থেকে, যার সঙ্গ পাওয়ার জন্য সে দেশের বিত্তশালীরা মুখিয়ে থাকে।

উল্লেখ করা যেতে পারে, আজ রবিবার বিশ্বকাপের উদ্বোধন। উদ্বোধনী ম্যাচে কাতার খেলবে ইকুয়েডোরের বিরুদ্ধে।আর মেক্সিকোর খেলা আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিরুদ্ধে। সে ম্যাচ শুরু হওয়ার আগে মেক্সিকোর বিখ্যাত মডেল দিলেন আজব প্রস্তাব। কাতারে বিশ্বকাপ দেখতে হলিউডেরও অনেকে হাজির হয়েছেন। কড়া বিধিনিষেধের মধ্যে দিয়ে আজ রবিবার কাতারে বিশ্বকাপের বোধন।

আর পড়ুন ফিফার সভাপতি পদে পুনর্নির্বাচিত ইনফ্যানিতো

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা