কোহলিকে টপকে টি-২০-র সিংহাসনে বসলেন বাবর

৪৫ বলে ৫১ রানে ইনিংস খেলেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্দান্ত এভাবে টি-২০ বিশ্বকাপটা শুরু করেছে পাকিস্তান। টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে পাক দল। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে অনবদ্য জয় তুলে নিয়েছে ইমরান খানের দেশ। আসিফ আলির ৭ বলে ২৫ রানের ইনিংস বদলে দেয় ম্যাচের রং। মহম্মদ নবি, রশিদ খানদের ৫ উইকেটে পরাজিত করে ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর আফগানদের বিরুদ্ধে এই লড়াইতে অর্ধশতরান করেন পাক অধিনায়ক বাবর আজম। ৪৫ বলে ৫১ রানে ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে নয়া রেকর্ড গড়ে টি-২০ ক্রিকেটে ১০০০ রানের গণ্ডি টপকে যান বাবর। সেই সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও টপকে যান এই পাক ওপেনার।

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ১০০০ রানের গণ্ডি পেরাতে নিয়েছিলেন ৩০টি ইনিংস। আর বাবর আজমের এই কাজ করতে লাগল মাত্র ২৬টি ইনিংস।

অধিনায়ক হিসেবে এই দ্রুত ১০০০ রান করার তালিকায় রয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন ফাফ ডুপ্লেসি (৩১টি ইনিংস), অ্যারন ফিঞ্চ (৩২টি ইনিংস) এবং কেন উইলিয়ামসন (৩৬টি ইনিংস)। তবে এই মুহূর্তে সবাইকে টপকে শীর্ষে রয়েছেন বাবর আজম।   

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি