লেক টাউনে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: ১৫ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে দেড় কোটি টাকার প্রতারণা। দিল্লি এবং কলকাতা থেকে ২ জনকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, ২৩ জুলাই লেক টাউনের বাসিন্দা এক ব্যক্তি লেকটাউন(Lake Town) থানায় এসে অভিযোগ করেন যে, এক ব্যক্তি তাকে নন ব্যাংকিং সেক্টর থেকে ১৫ কোটি টাকার লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি দিয়ে তাকে লোন বাবদ বেশকিছু প্রসিডিওর কমপ্লিট করতে বলা হয়।

সেই মোতাবেক বিভিন্ন ভাবে ওই অভিযোগকারীর থেকে দেড় কোটি টাকা নেন ওই অভিযুক্তরা।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে একটি চক্র নন ব্যাংকিং সেক্টরের লোনের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা প্রতারণা চক্র চালাচ্ছেন। সেই সূত্র ধরে দিল্লিতে(Delhi) হানা দিয়ে এই চক্রের মূল পান্ডা গোবিন্দ ঝাঁকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে চিনার পার্ক এলাকায় হানা দিয়ে আনন্দ কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ।

আজ তাদের বিধাননগর আদালতে(Bidhanagar Court) তোলা হয়। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে সেই তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।ধৃতদের মোবাইলের সূত্র ঘেঁটে এই চক্রের অন্যান্য পান্ডাদের যাবতীয় তথ্য সংগ্রহ করছে লেকটাউন থানার পুলিশ। আন্ত: রাজ্য এই প্রতারণার চক্রের জাল বহু দূর বিস্তৃত বলে মনে করছে লেকটাউন থানার পুলিশ। সাধারণ মানুষ যাতে এই ধরনের কোন প্রলোভনে পা না দেয় তার জন্য আবেদন জানিয়েছেন বিধাননগর কমিশনারেট।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর