খেলার মাঠে ছেলের কাছে হার প্রেসিডেন্ট বাবার

বাবা পেয়েছিলেন ব্যালেন ডি’ওর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাবাও ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলোয়াড় ছেলেও। ফুটবল দুনিয়ার অন্যতম সেরা সম্মান ব্যালেন ডি’ওর পেয়েছিলেন বাবা। কিন্তু গোটা ফুটবল কেরিয়ারে একবারের জন্য বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি। তাঁরই ছেলে খেলছে এবারের বিশ্বকাপে। পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক ফুটবলার বাবা এবং তাঁর ছেলের।

ব্যালেন ডি’ওর সম্মানিত ফুটবলার হয়েও বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া হতভাগ্য ফুটবলার হলেন জর্জ উইহা। আর চমকপ্রদ তথ্য রয়েছে। তিনি প্রথম আফ্রিকার খেলোয়াড়, যাকে ফুটবল দুনিয়ার সব চেয়ে বড় সম্মানে সম্মানিত করা হয়েছে। বর্তমানে লাইবেরিয়ার তিনি আবার লাইবেরিয়ার প্রেসিডেন্ট। যদিও তিনি তাঁর দেশকে কোনওদিন বিশ্বকাপ ফুটবল দুনিয়ায় নিয়ে যেতে পারেননি।

আর তাঁর ছেলে তিম উইহা খেলছেন এবারের বিশ্বকাপে। উইহার জন্ম আমেরিকায়। বেড়ে ওঠা ওই দেশেই। ছোট থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা। ফুটবল তাঁর প্রথম প্রেম। শৈশবে স্থানীয় ফুটবল ক্লাবে ভর্তি হন। নিয়েছিলেন প্রশিক্ষণ। মার্কিন জাতীয় ফুটবল দলের কোচ উইহার কথা শোনেন। জাতীয় দলে যোগ দেওয়ার প্রস্তাব দিলে তিনি প্রস্তাব লুফে নেন।

মাঠে নেমেই দলকে এক গোলে এগিয়ে নিয়ে যায় তিম। খেলা শুরুর ৩৬ মিনিটের মাথায় প্রথম গোল। প্রতিপক্ষ ছিল ওয়েলস। এই দিক থেকে দেখলেও ছেলের কাছে পরাজিত বাবা। ফুটবল কেরিয়ারে মাঠে নামার সঙ্গে সঙ্গে গোল করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার রেকর্ডও তার নেই। তবে ছেলের কাছে সম্মানজনক পরাজয়ে বাবা কিন্তু গর্বিত। গর্বিত ছেলেও।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক