মেসি নির্ভর আর্জেন্তিনাকে জেতাতে ব্যর্থ জেল-ফেরত রেফারি

কী কারণে ১৫ মিনিট অতিরিক্ত, তার ব্যাখ্যা মিলছে না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রেফারি স্লাভকো ভিনচিচকে নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল। আর সৌদি আরব বনাম আর্জেন্তিনা ম্যাচে তাঁর ভূমিকা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। স্লাভকোর ম্যাচ পরিচলনা দেখে অনেকেই মনে করছে, আর্জেন্তিনা গোল ব্যবধানে পিছিয়ে পড়ায় তিনি রীতিমতো কষ্ট পেয়েছেন। তাই তিনি আর্জেন্তিনাকে জেতাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। কিন্তু সেই চেষ্টা জলে গেল। রেফারি হাজার চেষ্টা করেও আর্জেন্তিনাকে জেতাতে পারলেন না। ফলে, ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজতেই সৌদির আরবের সমর্থকেরা হর্ষোল্লাসে মেতে ওঠেন। সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় মেসিরা যে রীতিমতো চাপে পড়ে গেলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

৯০ মিনিটের খেলায় চোট-আঘাতের জন্য কিছু সময় নষ্ট হয়। সেই সঙ্গে দুই দলের খেলোয়াড় বদলেও নষ্ট হয় সময়। ফলে, ৯০ মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।   এদিনের ম্যাচে রেফারি স্লাভকো ভিনচিচ বরাদ্দ করেন প্রায় ১৫ মিনিট। ঠিক কোন যুক্তিতে তিনি এতটা অতিরিক্ত সময় বরাদ্দ করলেন, তা বুঝে উঠতে পারছেন না ফুটবল বিশেষজ্ঞরা। অনেকে মনে করছে, রেফারির ইচ্ছা  ছিল আর্জেন্তিনা জিতুক। কিন্তু সৌদি আরবের ফুটবলারেরা রেফারির কাছে আতঙ্কের কারণ হয়ে ওঠেন। ফলে, অতিরিক্ত সময়ে আর্জেন্তিনা গোল পরিশোধ করতে পারেনি। শুরুতেই হোঁচট খাওয়ায় আর্জেন্তিনা যে চাপে পড়ে গেল তা নিয়ে সন্দেহ নেই। আর্জেন্তিনা যে পুরোপুরি মেসি নির্ভর, সেটা আরও একবার প্রমাণিত। 

আরও পড়ুন ম্যাচের আগে পেয়েছিলেন মৃত্যুসংবাদ, খেলা শেষে অঝোরে কাঁদলেন

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL