Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রম কমিশনারের দফতরে হাজিরার নির্দেশ অ্যামাজন ইন্ডিয়াকে

কর্মী সংকোচনের সিদ্ধান্ত অ্যামাজন ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোভনীয় প্রস্তাব দিয়ে কর্মীদের স্বেচ্ছাবসরের সিদ্ধান্তের জেরে অ্যামাজন ইন্ডিয়াকে চিঠি পাঠাল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। মন্ত্রক থেকে পাঠানো চিঠিতে শ্রম কমিশনারের দফতরে তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে,  সংস্থার কোনও শীর্ষকর্তা যেন বেঙ্গালুরুর শ্রম কমিশনারের দফতরে হাজির হয়। প্রয়োজনে তারা কমিশনের দফতরে কোনও প্রতিনিধিও পাঠাতে পারে। যদিও এই খবর লেখা পর্যন্ত শ্রম কমিশনার বা অ্যামাজনের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদবকে একটি চিঠি পাঠিয়েছেন ন্য়াসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লইজ সেনেটের এক কর্মী। চিঠিতে তিনি জানিয়েছেন, অ্যামাজন ইন্ডিয়া কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা ছাঁটাই বলতে চাইছে না। ছাঁটাই শব্দের পরিবর্তে তারা বলছে স্বেচ্ছাবসর প্রকল্প। যারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করবেন, তারা পাবেন ঢালাও সুযোগ সুবিধে। ছাঁটাই হলে কোম্পানির কোনও সুবিধে পাওয়া যাবে না, এই আশঙ্কায় সংস্থার বহু কর্মী ইচ্ছা না থাকলেও ওই প্রকল্পের সুবিধে নিতে বাধ্য থাকবেন। যারা নেবেন না, তাদের ছাঁটাই করা হবে না এমন কোনও নিশ্চয়তা অ্যামাজন ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হয়নি। কেন্দ্রীয় শ্রম মন্ত্রককে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানাই। ওই চিঠির ভিত্তিতেঅ্যামাজন ইন্ডিয়াকে চিঠি পাঠানো হয়েছে।  অন্য়ান্য বহুজাতিক সংস্থার মতো অ্যামাজন ইন্ডিয়া কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন অ্যামাজনে স্বেচ্ছা অবসর প্রস্তাব, দিচ্ছে লোভনীয় সুবিধে

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র