নেইমারকে সুস্থ করে তুলতে নাসার প্রযুক্তি

নেইমারকে পরানো হয়েছে কমপ্রেসন বুট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমে পায়ে গুরুতর চোট পান নেইমার। গ্রুপের শেষ ম্যাচ ক্যামেরুনের বিরুদ্ধে। সেই ম্যাচে ব্রাজিলের এই তারকা খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তৃতীয় ম্যাচে নেইমারকে মাঠে পেতে মরীয়া দল। এই অবস্থায় ব্রাজিলের এই তারকাকে সুস্থ করে তুলতে সাহায্য নেওয়া হচ্ছে নাসার প্রযুক্তি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি।

নেইমারকে পরানো হয়েছে কমপ্রেসন বুট। দ্রুত ব্যথা কমাতে দুই পায়ে এই বিশেষ পোশাক পরানো হয়। এটা দেখতে অনেকটা প্যান্টের মত। এই কমপ্রেসন বুট শুধু ব্যথা কমায় না। সেই সঙ্গে রক্ত চলাচল সচল রাখে। কমিয়ে দেয় ফোলা। ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন ও ক্র্যাম্প কমানোরও কাজ করে এই প্রযুক্তি। ব্রাজিলের এই ফুটবল তারকা ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছেন। কমপ্রেশন বুটটি তিনভাবে পায়ে ম্যাসেজ করা যায়। নেইমার আপাতত এই ম্যাসেজ নিয়েই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছেও রয়েছে এই প্রযুক্তি। এটি একসঙ্গে দুই পায়ে ব্যবহার করা যায়। স্প্যানিস সংবাদমাধ্যম এ এস জানিয়েছে, বার্সেলোনায় খেলার সময়ে নেইমার চোট পেয়েছিলেন। তখনও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

পরবর্তী ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, সেটা নির্ভর করছে কতটা তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। তবে ব্রাজিলীয় তারকা জানিয়েছেন, আগের থেকে তিনি অনেকটাই সুস্থ। দ্রুত তিনি মাঠে ফিরতে চান। এখন দেখার নেইমার কবে ফেরেন। 

আরও পড়ুন  গোড়ালিতে চোট, বিশ্বকাপ শেষ নেইমারের!

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL