হাসিনা পার্কারের পর এবার কাশ্মীরের সাহসী কন্যা রুকসানার চরিত্রে শ্রদ্ধা কাপুর

চলচ্চিত্রের নির্মাতারা রুকসানার চরিত্রে অনস্ক্রিনে ২০ বছর বয়সী দেখতে লাগবে এমন একজনকে চেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল বলিউড চলচ্চিত্রের অন্যতম কন্টেন্ট হয়ে উঠেছে এক একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি চলচ্চিত্র। মানুষের কাছে সেটাই যেন বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এছাড়া কোনও মহান মানুষের জীবনীভিত্তিক বায়পিকও আজকাল মানুষের কাছে দারুণ আকর্ষণীয়। আগামী বছরেই বলিউডে মুক্তি পেতে চলেছে একাধিক বায়পিক। যার মধ্যে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়পিক। এছাড়াও কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘দ্য কেরালি স্টোরি’র টিজার।

যেটি কিনা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। যে ছবি বলবে, ৩২০০০ নারীকে অপহরণ করে কিভাবে তাঁদের ইসলাম ভুক্ত করা হয়েছে, এবং কিভাবে তাঁদের উগ্রপন্থী দলে লিপ্ত করা হয়েছে। এছাড়াও সম্প্রতি অন্ধ শিল্পপতিকে নিয়ে বায়োপিক নির্মাণের কাজও শুরু হয়েছে। মুম্বইয়ের নাগপাদার গডমাদার হাসিনা পার্কারের পর এবার আরও একটি বাস্তব জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার একজন কাশ্মীরি মেয়ে রুকসানার চরিত্রে অভিনয় করবেন তিনি। যিনি লস্কর-ই-তৈয়বা (এলইটি) জঙ্গিকে হত্যা করে রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন। বহুমুখী অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, “চলচ্চিত্রের নির্মাতারা রুকসানার চরিত্রে অনস্ক্রিনে ২০ বছর বয়সী দেখতে লাগবে এমন একজনকে চেয়েছিলেন। শ্রদ্ধা নিঃসন্দেহে এই ভূমিকার জন্য উপযুক্ত। তাই তাঁকে চলচ্চিত্রে নেওয়া হয়েছে। এই ছবিতে শ্রদ্ধার চরিত্রটি একেবারেই অন্যরকম হবে, তাঁর অভিনীত বেশিরভাগ সিনেমার থেকে।”

কে এই রুকসানা কাউসার কেসি

তিনি একজন তরুণ কাশ্মীরি মেয়ে, যিনি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় তাঁর বাসভবনের সন্নিকটে একজন এলইটি সন্ত্রাসীকে গুলি করে হত্যা এবং অন্যজনকে আহত করার পরে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছিলেন। ঘটনাটি ঘটেছিল, ২৭ সেপ্টেম্বর, ২০০৯ সালে। ওইদিন রাতে একদল সন্ত্রাসী রুকসানার বাড়িতে ঢুকে পড়ে। এবং তখন সে ভাইয়ের সঙ্গে যৌথভাবে এলইটি-এর আবু ওসামাকে পরাস্ত করে এবং তাঁর কাছ থেকে AK-47 ছিনিয়ে নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে ঘটনাস্থলেই সে মারা যায়। বর্তমানে, শ্রদ্ধা বরুণ ধাওয়ান এবং কৃতি স্যানন অভিনীত ভেদিয়ার থুমকেশ্বরী গানে একটি ক্যামিওর জন্য প্রশংসিত হচ্ছেন। এছাড়াও, অভিনেত্রীকে বহুল প্রতীক্ষিত স্ত্রী 2 এবং রণবীর কাপুরের সঙ্গে লভ রঞ্জনের শিরোনামহীন ছবিতে দেখা যাবে।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ