২টি নামী টেস্ট খেলা দেশের দেখা মিলবে না ২৩’র বিশ্বকাপ ক্রিকেটে

প্রশ্নের মুখে পড়েছে আইসিসি এবং তাঁদের ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের জন্য দল বাছাইয়ের পদ্ধতি। দেখা নাও মিলতে পারে ২টি বড় দেশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষণাটা অনেক আগেই করে দেওয়া হয়েছিল। তাই কেউ সরাসরি আঙুল তুলতে পারছেন না বিশ্বকাপ ক্রিকেটের(World Cup Cricket) নিয়ন্ত্রক আইসিসি’র দিকে। যদিও প্রথম দিকে প্রশ্ন উঠেছিল, যেভাবে ১০টি দেশকে নিয়ে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে ভারতে(India) তাতে খেলোয়াড় দেশ বাছাইয়ের পদ্ধতি ঠিক কিনা। সেই প্রশ্ন যে অমূলক ছিল না তার নমুণা এখন প্রকট হয়ে উঠছে। যা অবস্থা তাতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের জগতে ৪টি বড় দেশের মধ্যে ২টি দেশকে দেখাই যাবে না আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপে। আবার এমনও হতে পারে যে এই ৪টি দেশের মধ্যে ১টিকেও দেখা যাবে না। এই ৪টি দেশ হল ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং জ়িম্বাবোয়ে। আর এখানেই প্রশ্নের মুখে পড়েছে আইসিসি(ICC) এবং তাঁদের ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের জন্য দল বাছাইয়ের পদ্ধতি।

ঠিক কী হয়েছে? আগামী বছর অক্টোবর ও নভেম্বর মাসে ভারতে বসতে চলেছে ত্রয়োদশ একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আসর। আইসিসি অনেক আগেই জানিয়েছিল সেই প্রতিযোগিতা হবে ১০টি দেশকে নিয়ে। তার মধ্যে আয়োজক দেশ হিসাবে ভারত সরাসরি প্রতিয়োগিতায় খেলার সুযোগ পাবে। এছাড়াও ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জয়ী দল হিসাবে ইংল্যান্ডও সরাসরি খেলার সুযোগ পাবে। আরও ৬টি দেশ সরাসরি সেখানে খালার সুযোগ পাবে। বাকি ৬টি দেশের মধ্যে পয়েন্টের বিচারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান তাঁদের জায়গা পাকা করে ফেলেছে। শেষ জায়গাটির জন্য লড়াই চলছে ওয়েস্ট ইন্ডিজ়, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসের মধ্যে। এখান থেকে আর মাত্র ১টি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি ৫টি দেশকে খেলতে হবে আইসিসির পাঁচটি অ্যাসোসিয়েট দেশের বিরুদ্ধে। সেখান থেকে আবার দু’টি দল উঠে আসবে মূল পর্বে।

এখন দেখা যাচ্ছে যা অবস্থা তাতে ২০২৩ এর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে এই ৪টি দেশের মধ্যে যে কোনও ২টি দেশকে নাও দেখা যেতে পারে। যদিও বিশেষজ্ঞদের দাবি, ২টি নয় ১টি দেশকে দেখা যাবে না বিশ্বকাপে। কেননা তাঁদের বিশ্বাস এই ৪টি দেশের মধ্যে যে কোনও ১টি দেশ সরাসরি খেলার সুযোগ পেয়ে যাবে এবং বাকি ২টি দেশ আইসিসির পাঁচটি অ্যাসোসিয়েট দেশকে হারিয়ে ঠিকই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেবে। যদিও এই হিসাব এত সহজে মেনে নিতে পারছেন না অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা তাঁরা সাফ জানাচ্ছেন, এই ৪টি দল বাংলাদেশ ও আফগানিস্তানের থেকে অনেক ভাল দল। সেই হিসাবে তো বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গায় ওই ৪টি দেশের মধ্যে যে কোনও ২টি দেশ ইতিমধ্যেই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে নিতে পারত। কিন্তু সেটা তো হয়নি। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েকে কার্যত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। সেক্ষেত্রে চোখ বুজে বলে দেওয়া যাবে না এই ৪টি দেশের মধ্যে ৩টি দেশ মূল পর্বে খেলার সুযোগ এখনও খুব সহজেই পেয়ে যাবে। ক্রিকেটপ্রেমীরা সম্ভবত ওই ৪টি দেশের মধ্যে অন্তত ২টি দেশকে ২০২৩ এর বিশ্বকাপে দেখতেই পাবেন না। অঘটনের মাত্রা বাড়লে ৪টি দলের কাউকেই নয়। আর এখানেই প্রশ্নের মুখে পড়েছে আইসিসি’র এবারের ১০টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি। প্রশ্নের মুখে দল বাছাইয়ের পদ্ধতি।

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন