তিন বোনের পুজো ঘিরে সম্প্রীতির অন্যন্য নজির মালদায়

কুয়াশার হাত থেকে বাঁচতে মাথার উপরে থাকত শামিয়ানা। বর্তমানে তৈরি হয়েছে বিশাল মন্দির। এই পুজোকে ঘিরে সাত থেকে আটটি গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: তিন বোনের পুজো শুরু হয়েছিল রাজ আমলে। আসলে মালদার হরিশ্চন্দ্রপুরের মোবারকপুর, রতুয়ার লস্করপুর, ও চাঁচলের বত্রিশ কলার কালী সম্পর্কে তিন বোন। তিনটি কালী প্রতিমার গঠন প্রায় একই। উচ্চতা ১৮ ফুট। কিন্তু তাঁদের মধ্যে মোবারকপুরের কালীকে বলা হয় বড় বোন। তাই এই দেবী বুড়িকালী নামে পরিচিত। বুড়িকালীর পুজো চাঁচল রাজার উদ্যোগে শুরু হলেও লস্করপুরের কালীপুজো স্থানীয় মুসলিম জমিদার মহসিন আলি ও চাঁচলের পুজো হোসেন চৌধুরী শুরু করেছিলেন। স্বাভাবিকভাবেই এই তিন বোনের পুজোকে ঘিরে উভয় সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ চোখে পড়ে আজও।

চাঁচল রাজার উদ্যোগে মোবারকপুরে কালীপুজো শুরু হয়েছিল। এই পুজোকে ঘিরে বিরাট মেলা বসত। বর্তমানে কালের পরিবর্তনে তা স্থানীয় গ্রামবাসীদের পুজোয় পরিণত হয়েছে। তবে গত দুই বছর ধরে করোনা আবহের কারণে মেলা বন্ধ রয়েছে। এবারও মেলা বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে গ্রামের বাসিন্দারা। কয়েক বছর আগেও পুজো হত খোলা আকাশের নীচে। কুয়াশার হাত থেকে বাঁচতে মাথার উপরে থাকত শামিয়ানা। বর্তমানে তৈরি হয়েছে বিশাল মন্দির। এই পুজোকে ঘিরে সাত থেকে আটটি গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠেন। লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হয় কাঠামোতে মাটি দেওয়ার কাজ। তৈরি হয় বিশাল আকার কালী প্রতিমা। তবে এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল বিসর্জনের দিনে দেবীর জিভে পায়রার রক্ত দেওয়া হয়। তারপরেই বেদি থেকে দেবীর প্রতিমাকে সরিয়ে নিয়ে আসা হয় মরা মহানন্দার ঘাটে। সেখানেই গোধূলি লগ্নে সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে দেবীকে বিদায় জানান।

মোবারকপুর বুড়িকালী পুজো কমিটির সম্পাদক হরিপদ সাহা জানান, হরিশ্চন্দ্রপুরের মোবারকপুর, রতুয়ার লস্করপুর, ও চাঁচলের বত্রিশ কলার কালী তিন বোন রূপেই পুজো হয়। তিনি বলেন, ‘আমাদের মোবারকপুরের কালী সম্পর্কে বড় বোন। এই তিন বোনের পুজো ঘিরে সম্প্রীতির ছবি ফউটে ওঠে গ্রামে। একসময় রাজার পুজো থাকলেও বর্তমানে সর্বজনীন পুজোতে পরিণত হয়েছে। নিয়মনিষ্ঠা সহকারে পুজো করা হয় প্রতিবছরই। এবারও করোনা আবহে তার অন্যথা হবে না। তবে লোক সমাগম যাতে কম হয়, সেদিকে নজর রাখা হবে।’

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি