কলকাতা পুরসংস্থার ১৪৪ টি ওয়ার্ডে আবর্জনা বিভাজনের কাজ শুরু হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা পুর সংস্থার ১৪৪ টি ওয়ার্ডেই আবর্জনা বিভাজনের কাজ শুরু হতে চলেছে।এদিন কলকাতা পুরসংস্থার(KMC) কাউন্সিল চেম্বারে একটি বৈঠক করেন মেয়র পরিষদ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ দেবব্রত মজুমদার। এই বৈঠকে হাজির ছিলেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ(Atin Ghosh), মেয়র পরিষদ উদ্যান বিভাগ দেবাশীষ কুমার, মেয়র পরিষদ পরিবেশ স্বপন সমাদ্দার, মেয়র পরিষদ শিক্ষা বিভাগ সন্দীপন সাহা। এদিন বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পুর আধিকারিক থেকে নিয়ে একেবারে নিচু তলার পুরকর্মীরা।

ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই কলকাতায় চালু হচ্ছে উৎস থেকে জঞ্জালের বিভাজনের কাজ। আর এই বিষয়ে নিয়ে এদিন বৈঠক করলেন মেয়র পরিষদ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ দেবব্রত মজুমদার(Debabrata Mazumdar)। তিনি জানান যে, এবার থেকে এক সঙ্গে নয়, আলাদা করে বর্জ্য ফেলতে হবে পচনশীল এবং অপচনশীল আবর্জনগুলি। আগামী ১ ডিসেম্বর থেকেই এই নিয়ম চালু হচ্ছে কলকাতার সমস্ত ওয়ার্ডগুলোতে বলে জানান তিনি। এছাড়া তিনি জানান, প্রত্যেকটি ওয়ার্ডে বাড়িতে একটা করে নিল এবং একটা করে সবুজ ডাস্টবিন দেওয়া হবে। এছাড়া আবসানগুলির জন্য দেওয়া হবে একটা বড় বিন ।

উল্লেখ্য, যে ইতিমধ্যে কলকাতার ২৭ টি ওয়ার্ডে এই পদ্ধতি ব্যাবহার করা হচ্ছে ইতিমধ্যে। ১ ডিসেম্বর থেকে সমস্ত ওয়ার্ডেই এই কাজ শুরু হবে। তবে প্রতি বাড়ির জন্য মাথাপিছু একটা ১০ লিটারের সবুজ এবং একটা নীল ডাস্টবিন দেওয়া হবে। আর হাউজিং সোসাইটি বা আবাসনের ক্ষেত্রে ২৪০ লিটারের বিন দেওয়া হবে। যাতে সাধারণ মানুষ এই দুটি ডাস্টবিনে পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ ফেলতে পারবেন। এই সবুজ ডাস্টবিনে ফেলতে হবে মাছ মাংসের উছিষ্ঠ অংশ। সবজির খোসার মত পচনশীল বর্জ্য। আর নীল ডাস্টবিনের ফেলতে হবে সূক্ষ্ম বা অপচনশীল জঞ্জাল। ১ ডিসেম্বর থেকে প্রত্যেকটি বাড়িতে গিয়ে কলকাতা পুর সংস্থার কর্মীরা দিনের নির্দিষ্ট সময়ে বাড়ি বাড়ি থেকে এই আবর্জনা সংগ্রহ করার কাজ করবেন। কলকাতা পৌর সংস্থার এই সিদ্ধান্তকে উন্নয়নশীল এবং নজিরবিহীন বলে জানালেন আর এক মেয়র পারিষদ সদস্য পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার(Swapan Samaddar)।

তিনি জানান যে ,এই কাজে বিশেষ করে স্থানীয় কাউন্সিলর দের একটা বড় ভূমিকা রয়েছে। কোন ওয়ার্ডে কাজ হচ্ছে কি হচ্ছে না, আর যেসব ডাস্টবিন দেওয়া হবে সেটা ঠিক মত বিতরণ হচ্ছে কি না। সেটা দেখার দায়িত্ব তাদের রয়েছে বলে জানালেন মেয়র পরিষদ পরিবেশ স্বপন সমাদ্দার। তিনি জানান যে, কলকাতাকে সুন্দর গড়ে তুলতে কলকাতা পুর সংস্থার(kmc) এই সিদ্ধান্ত ফলে শুধুমাত্র দূষণ নিয়ন্ত্রণ হবে,সেটা নয়, শহরকে আরো বেশি স্বচ্ছ এবং পরিষ্কার রাখায় সাহায্য করবে বলে জানান তিনি। এদিন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌর আধিকারিক বিভিন্ন বিভাগের ডি জি এই গুরত্বপূর্ন বৈঠকে হাজির ছিলেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের