হরিশ্চন্দ্রপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যাকে ঘিরে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বান্ধবীর বাবার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। তদন্তে পুলিশ। চাঞ্চল্য এলাকায়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা(Harischandrapur P.S.) এলাকার তুলসীহাটার মস্তান মোড়ের ঘটনা। মৃত ওই ছাত্রীর নাম স্নেহা সাহা(১৮)। পরিবার সূত্রে খবর দ্বাদশ শ্রেণীর ছাত্রী স্নেহার বান্ধবী ছিল বিহারের আজিমনগরের বাসিন্দা জ্যোতি শা। তুলসিহাটা দাদুর বাড়ি ছিল স্নেহার বান্ধবী জ্যোতি শা। তুলসীহাটা দাদুর বাড়িতে থেকেই পড়াশোনা করত। একই সঙ্গে পড়াশোনা করতো দুই বান্ধবী।

বান্ধবী জ্যোতি শা কিছু দিন আগে বিয়ের জন্য তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় বাড়ির অমতে। এই ঘটনায় জ্যোতির বাবা মনোজ শা ক্রমাগত দায়ী করতে থাকে স্নেহাকে। ফোন করে দেওয়া হয় বিভিন্ন রকম হুমকি। এমনকি ঘরবাড়ি ভাঙ্গা থেকে শুরু করে আর্থিক ভাবে চাপ দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি সেই মানসিক চাপ সহ্য না করতে পেরে আত্মঘাতী হয়েছে স্নেহা। ঘটনাস্থলে যায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ(DeadBody) উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজে। সমগ্র ঘটনায় শোকের ছায়া এলাকায়। অভিযুক্ত জ্যোতি শা’র বাবা মনোজ শা’র তীব্র শাস্তির দাবী জানিয়েছে স্নেহার পরিবার। মিন্টু সাহার তিন মেয়ের মধ্যে মেজ মেয়ে ছিল স্নেহা। মধ্যবিত্ত পরিবার হলেও মেয়েদের কোন অভাব থাকতে দেননি কোন দিন। এই ভাবে মেয়ের প্রাণ চলে যাবে ভাবতে পারছে না স্নেহার বাবা।

স্নেহা সাহার কাকু দিলীপ কুমার সাহা বলেন, জ্যোতি বিহারের(Bihar) বাসিন্দা ।এখানে মামার বাড়ি ছিল। সেই সুত্রে স্নেহার সাথে পরিচয়। কোন ছেলের সঙ্গে ভালোবেসে ও পালিয়ে যায়। ওই ঘটনায় আমার ভাস্তি কে বারবার দোষারোপ করছিল। মানসিক ভাবে চাপ দিচ্ছিল।বাবা মিন্টু সাহা বলেন, ফোন এবং মেসেজ মারফত হুমকি দিচ্ছিল। আমাদের কাছে সব প্রমাণ আছে। পুলিশকে অভিযোগ জানাবো। হুমকিতে ভয় পেয়েই আমার মেয়ে আত্মহত্যা করেছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর