আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২১ বছরেই না ফেরার দেশে টিকটক তারকা মেঘা ঠাকুর

নিজস্ব প্রতিনিধি, টরেন্টো: আচমকাই থেমে গেল জীবন। মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন কানাডার জনপ্রিয় টিকটক তারকা মেঘা ঠাকুর। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ নভেম্বর সবাইকে কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন মেঘা। এই চলে যাওয়া অপ্রত্যাশিত।’ কিন্তু কীভাবে মৃত্যু হল জনপ্রিয় টিকটক তারকার তা স্পষ্ট করা হয়নি। জনপ্রিয় টিকটক তারকার আকস্মিক প্রয়াণে কার্যত বাকরুদ্ধ তাঁর অনুরাগীরা।

টিকটক শুরু হওয়ার পর থেকেই জনপ্রিয় যোগাযোগমাধ্যমটিতে নিজের নাচের বিভিন্ন ভিডিও শেয়ার করতে থাকেন মেঘা। অল্পদিনের মধ্যেই নেটা নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। হু-হু করে বাড়তে থাকে তাঁর অনুরাগীর সংখ্যা। প্রায় ৯ লক্ষ ৩০ হাজার অনুগামী ছিল একুশ বর্ষীয় তারকার। কিন্তু আচমকাই ছন্দপতন। গত ২৪ নভেম্বর ভোরে ঘুমের মধ্যেই অন্য জগতে পাড়ি দেন।

মেঘার ইনস্টাগ্রাম প্রোফাইলে মেয়ের আকস্মিক মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর বাবা-মা। তাতে তাঁরা লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের আদরের কন্যা, আমাদের জীবনের আলো মেঘা আমাদের ছেড়ে চলে গিয়েছে। মেঘা সারাজীবন অনুগামীদের ভালবাসত এবং ও চেয়েছিল ওর চলে যাওয়ার খবর যেন অনুগামীদের জানানো যায়। একজন স্বাধীনচেতা মহিলা হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া ছিল ওর স্বপ্ন।’

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

আরব সাগরে মার্কিন অভিযান, আটক ইরানের তেলবাহী জাহাজ ‘সেভান’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ