আজ মাঠে নামলেই হাজার ম্যাচ খেলার মাইলফলক ছোঁবেন মেসি

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সেই পেশাদার ফুটবলে অভিষেক ঘটেছিল মেসির।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: লিওনেল মেসি আর রেকর্ড যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তিনি মাঠে নামা মানেই নতুন-নতুন রেকর্ড। পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই দেশের হয়ে সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলার নিরিখে কিংবদন্তী দিয়েগো মারাদোনাকে টপকে গিয়েছিলেন ফুটবলের বর্তমান রাজপুত্র। আর আজ শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমে আরও এক মাইলফলক স্পর্শ করতে চলেছেন এল এম। মাঠে নামার সঙ্গে সঙ্গেই হাজারি ক্লাবে ঢুকে পড়বেন। পেশাদার ক্যারিয়ারে আজ ১০০০তম ম্যাচ হবে তাঁর।

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সেই পেশাদার ফুটবলে অভিষেক ঘটেছিল মেসির। হাঙ্গেরির বিরুদ্ধে প্রথম একাদশে অবশ্য তাঁর ঠাঁই হয়নি। রিজার্ভ বেঞ্চে অনেকটা সময় কাটাতে হয়েছিল। বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়েছিল। তখন কে ভেবেছিল, সেই ছেলেটি একদিন রেকর্ডের পরে রেকর্ড গড়বেন? বিশ্ব ফুটবল শাসন করবেন? দিয়েগো মারাদোনার যোগ্য উত্তরসূরি হয়ে উঠবেন? দেশের হয়ে জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি ১৬৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি।

টানা পাঁচটি বিশ্বকাপ খেলা আর্জেন্টাইন তারকা অবশ্য সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানের হয়ে নেমেছেন ৭৭৮ ম্যাচে। আর প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে খেলেছেন ৫৩টি। আজ থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই আজ মাঠে নামছে এবারের হট ফেভারিট মারাদোনার দেশ আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যদি আর্জেন্টিনা আজ হেরে যায়, তবে ৩৫ বছর বয়সী ফুটবল কিংবদন্তির বিশ্বকাপে এটিই হতে পারে শেষ ম্যাচ।

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন