দিল্লি দাঙ্গার এক মামলায় বেকসুর খালাস উমর খালিদ

নিবার দিল্লির কারকারডোমা আদালত ছাত্র নেতা উমর খালিদকে (Umar Khalid) বেকসুর খালাস (acquitted ) ঘোষণা করে দাঙ্গা সংক্রান্ত এক মামলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি দাঙ্গার এক মামলায় বেকসুর খালাস পেলেন ছাত্র নেতা উমর খালিদ। শনিবার দিল্লির কারকারডোমা আদালত (Delhi’s Karkardooma Court) ছাত্র নেতা উমর খালিদকে (Umar Khalid) বেকসুর খালাস (acquitted ) ঘোষণা করে দাঙ্গা সংক্রান্ত এক মামলায়। এদিন উমর খালিদের (Umar Khalid) পাশাপাশি খালিদ শাইফি (Khalid Saifi) নামে এক বিক্ষোভকারীকেও এদিন বেকসুর খালাস দেয় আদালত।

শনিবার দিল্লির কারকারডোমা আদালতে প্রাক্তন জেএনইউ ছাত্র উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের বিরোধিতা করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে আদালতে দাবি করা হয়, ছাত্র নেতা মুক্তি পেলে ‘সমাজে অশান্তি’ সৃষ্টি করতে পারে। প্রসঙ্গত বোনের বিয়ের জন্য উমর খালিদ দুই সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আবেদন করেছিলেন। অতিরিক্ত দায়রা জজ অমিতাভ রাওয়াতের কাছে আবেদন করেছিলেন তিনি। দিল্লি পুলিশের তরফে আরও বলা হয়, ‘আবেদনকারীর মুক্তির আরও বিরোধিতা করার আরও কারণ তিনি অন্তর্বর্তীকালীন জামিনের সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভুল তথ্য ছড়াতে পারেন। যা সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে। তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেও দাবি করে দিল্লি পুলিশ।

আদালতের এই নির্দেশ নিয়ে উমর খালিদের বাবা এসকিউআর ইলিয়াস সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা আদালতের এই আদেশটি শুনে খুব খুশি। চার্জশিটটি বানোয়াট এবং মনগড়া ছিল। এফআইআর ১০১/২০২০-এ খালাস পেয়েছেন উমর, কিন্তু তিনি এখনও এফআইআর ৫৯/২০২০-এ জামিন পাননি। উভয় এফআইআর প্রায় একই অভিযোগ কিন্তু শুধুমাত্র এফআইআর ৫৯ এর সঙ্গে ইউএপিএ ধারা সংযুক্ত থাকার কারণে, সেখানে উমরকে জামিন দেওয়া হয়নি। তবে এখন, আমরা আশাবাদী যে তিনি এফআইআর ৫৯-এও জামিন পাবেন।’ খালিদ শাইফির খালাস পাওয়া নিয়ে তাঁর স্ত্রী জানান, ‘আড়াই বছরেরও বেশি সময় পর, এটি আমাদের জন্য একটি বিশাল বিজয়।’তবে জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ সবকটি মামলায় জামিন না পাওয়ায় এখনও তাঁকে জেলে থাকতে হবে।

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ