আফগানিস্তানের পতাকা নিয়েই টি-২০ বিশ্বকাপ খেলবেন রশিদরা

আসন্ন টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা। কারণ, সম্প্রতি এশিয়ার এই দেশটির পুনরায় দখল নিয়ে মসনদে বসেছে তালিবানরা। কট্টর মৌলবাদী এই সংগঠনটি দেশের ক্রিকেটেও হস্তক্ষেপ করেছে।

তাই মনে করা হচ্ছে যে, গোটা বিশ্বের সামনে তালিবানরা নিজেদের প্রচার চালানোর জন্য বেছে নেবে টি-২০ বিশ্বকাপকেই। কারণ, এই মেগা ইভেন্টটির ওপর নজর থাকবে গোটা বিশ্ববাসীর। তাই আফগানিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে ক্রিকেট দলকে তালিবানি পতাকা ব্যবহার করার নির্দেশ দিতে পারে।

কিন্তু এই বিষয়টি একেবারেই মেনে নেবে না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তথা আইসিসি। তাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তালিবানদের পতাকা ব্যবহার করে টি-২০ বিশ্বকাপ খেলতে পারবে না আফগানিস্তান। এমনটা করতে চাইলে রশিদ, নবিদের টুর্নামেন্ট থেকে ছেঁটে ফেলা হতে পারে।

তবে একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা গিয়েছে যে, আফগান ক্রিকেটাররা দেশের জাতীয় পতাকার প্রতীক নিয়েই কুড়ি-বিশের বিশ্বযুদ্ধে অংশ নেবেন। আফগান ক্রিকেট বোর্ডের নয়া চেয়ারম্যান আজিজুল্লা নিজেই নাকি এই কথা জানিয়েছেন। যার ফলে অনেকটাই স্বস্তি পেয়েছেন আফগানিস্তানের ক্রিকেট প্রেমীরা। কারণ, তালিবানি পতাকা নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ কোনওভাবেই করতে পারত না আফগান ক্রিকেট দল।   

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের