নামিবিয়াকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল আফগানিস্তান

নামিবিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় জয়টি তুলে নিল আফগানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ছন্দে আফগানিস্তান। নামিবিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় জয়টি তুলে নিল আফগানরা। রবিবাসরীয় বিকেলে নামিবিয়াকে ৬২ রানে পরাজিত করল মহম্মদ নবি অ্যান্ড কোম্পানি। ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৮ রানেই গুটিয়ে গেল নামিবিয়ার ব্যাটিং লাইনআপ। আফগান বোলারদের দাপটে ১০০ রানের গণ্ডিও পেরাতে পারল না আফ্রিকার এই দেশটি। যার ফলে ফের একবার বড় ব্যবধানে জয় তুলে নিতে সক্ষম হল রশিদ খান, মহম্মদ শাহজাদরা।

আবুধাবিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক নবি। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা বেশ ভালোভাবেই করেন দুই ওপেনার জাজাই (৩৩) এবং শাহজাদ (৪৫)। দু’জন মিলে মোট ৫৩ রানের পার্টনারশিপ করেন। বিদায়ী ম্যাচ খেলতে নামা আসগর আফগান করেন ৩১ রান। অধিনায়ক নবির ব্যাট থেকে আসে ৩২ রান। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে আফগানিস্তান।

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকেন আফগানরা। নভিন-উল-হক (৩টি উইকেট), হামিদ হাসান (৩টি উইকেট) এবং গুলাবুদ্দিন নাইবের (২টি উইকেট) দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নামিবিয়া। ম্যাচের সেরা হয়েছেন নভিন-উল-হক।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি