বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার-রেটের কারণে জরিমানার মুখে রোহিতরা

বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ে ভারতীয় বোলাররা নির্ধারিত সময়ে ৫০ ওভার শেষ করতে পারেনি। চার ওভার কম বল করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  বাংলাদেশের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে তীরে এসে তরী ডুবেছিল রোহিত শর্মাদের। জেতা ম্যাচ হারতে হয়েছিল। আর সেই লজ্জার হারের ২৪ ঘন্টার মধ্যেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। স্লো ওভার রেটের কারণে ভারতীয়দের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ সোমবার আইসিসি’র পক্ষ থেকে ওই জরিমানার কথা জানানো হয়েছে।

রবিবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। প্রথমে ব্যাট করে সাকিব আল হাসান ও এবাদাত হোসেনের ঘূর্ণিতে ১৮৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানে নয় উইকেট হারায় বাংলাদেশ। সবাই যখন ধরে নিয়েছিল, রোহিতদের জয় নিশ্চিত, তখনই অবিশ্বাস্য ব্যাটিং করে ভারতের মুখ থেকে জয় ছিনিয়ে নেন মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। দশম উইকেটে ৫১ রান তোলে ম্যাচে জয তুলে নেন।

আর বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ে ভারতীয় বোলাররা নির্ধারিত সময়ে ৫০ ওভার শেষ করতে পারেনি। চার ওভার কম বল করেছিল। আইসিসি কোড অফ কনডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার কারণে ২০ শতাংশ জরিমানা করা হয় খেলোয়াড়দের। ম্যাচ শেষ হওয়ার পরেই ভারতের বিপক্ষে স্লো ওভার রেটের অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। সেই অভিযোগ মেনে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ কমিশনার রঞ্জন মাদুগালে কোনও আনুষ্ঠানিক শুনানি ছাড়াই ভারতীয দলের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ কেটে নেওয়ার  সিদ্ধান্ত নেন।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন