ব্যবসার সম্প্রসারণে ভারতে আসছেন ট্রাম্প পুত্র

চলতি ডিসেম্বরে মাসে তাঁর ভারতে আসার কথা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়িক কাজে ভারত সফরে আসছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Donald Trump Jr)। চলতি ডিসেম্বরে মাসে তাঁর ভারতে আসার কথা রয়েছে। ভারতের রিয়েল এস্টেট বাজারে ইতিমধ্যে ব্যবসা করছে ট্রাম্পের সংস্থা। ভারত সফরে এসে সেই সংস্থার বাণিজ্যিক সম্প্রসারণের জন্য বিশেষ ঘোষণা করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

ভারতের মুম্বইয়ের রিয়েল এস্টেট সংস্থা ট্রিবেকা ডেভেলপার চুটিয়ে ব্যবসা করছে।  ভারতে  এই সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে নিউইয়র্কের দ্য ট্রাম্প অর্গানাইজেশন। মুম্বইয়ের রিয়েল এস্টেট সংস্থা ট্রিবেকা (Tribeca) ডেভেলপারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা করছে ট্রাম্প পুত্রের সংস্থা। নিজেদের ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল প্রকল্পগুলি তৈরি করতে লোধা গ্রুপ-সহ স্থানীয় ডেভলপারদের সঙ্গে চুক্তি করেছে  ট্রাম্প পুত্রের সংস্থাটি। এখনও পর্যন্ত, চারটি বিলাসবহুল আবাসন প্রকল্প ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। যার মধ্যে পুনের একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।

ডোনাল ট্রাম্প জুনিয়রের ভারত সফর নিয়ে ট্রাইবেকা ডেভেলপারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রাইবেকা ডেভেলপারদের ১০ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই মাসে ভারতে আসবেন বলে আশা করা হচ্ছে।’ ডোনাল ট্রাম্প জুনিয়র এবং ট্রিবেকা ডেভেলপারস-এর প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা যৌথভাবে ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করতে পারেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। মেহতা আরও বলেন, ‘ বিগত ১০ বছর ধরে ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ট্রাইবেকা-র ব্যবসায়িক সম্পর্ক। কয়েক বছর ধরে দুই সংস্থার মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে ভারতীয় ওই সংস্থা জানিয়েছে। ভারতের বিভিন্ন শহরে ট্রাম্পের সংস্থার আবসন রয়েছে। ২০১৭ সালে কলকাতায় ট্রাম্প টাওয়ার চালু হয়। ইউনিমার্ক গ্রুপ, RDB গ্রুপ এবং ট্রিবেকা ডেভেলপারস সম্মিলিতভাবে এটি নির্মাণ করেছিল।

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

হাসপাতালে ঢুকে রোগীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত, চাঞ্চল্য হাওড়ায়

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘ঘর পরিষ্কার করতে পারেন না?’, শ্রদ্ধার নাচের ভিডিও নিয়ে হাসাহাসি, কী জবাব নায়িকার?

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী ও বৃষ্টি

ঘরের ঝগড়া রাস্তায়, দিবালোকে স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার