জাপ-ফুটবল কোচের সৌজন্য দেখে মুগ্ধ বিশ্ব

নেটপাড়ার বাসিন্দারাও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে জাপান। তাদের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। দুই দলের ফলাফল ১-১ থাকায় খেলায় গড়ায় প্রথমে অতিরিক্ত সময়ে। পরে গড়ায় পেনাল্টি শুটআউটে। পেনাল্টি শুটে ফলাফল জাপান-৩, ক্রোয়েশিয়া-১। ম্যাচ ছিল আল জানাউব স্টেডিয়ামে। বিশ্বকাপের শুরু থেকে জাপানের পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। ভারত যেহেতু নেই (কবে বিশ্বকাপে খেলবে, সেটাই বড় প্রশ্ন), তাই জাপানকে ঘিরে আশার পারদ ক্রমশ চড়তে থাকে। জাপান হেরে যাওয়ায় সেই আশাও জলে গেল।শুধু রয়ে গেল জাপ কোচ হাজিমে মোরিয়াসুর সৌজন্য বিনিময়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অভাবনীয় মূহূর্ত। নেটপাড়ার বাসিন্দারা রীতিমতো মুগ্ধ। ম্যাচ শেষে দেখা গেল জাপ কোচ দেশীয় রীতিতে মাথা নত করে দর্শক-সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সেই বিরল মূহূর্ত ভাইরাল হতেই নেটপাড়ার বাসিন্দাদের তরফ থেকে একে একে আসতে শুরু করে প্রতিক্রিয়া। কে, কী লিখেছেন তা একবার দেখে নেওয়া যাক।

নেটপাড়ার বাসিন্দাদের মধ্যে রয়েছেন ভারতের শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। দুটি শব্দে তিনি তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। বলেছেন, ভদ্রতা ও সৌজন্যবোধের এমন নজির সত্যি বিরল। এক নেটপাড়ার, বাসিন্দা লিখেছেন দল হারলেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি জাপ ফুটবল কোচ হাজিমে। অ্যানা ওয়াকার লিখেছেন, ভদ্রতাবোধ বোধহয় সর্বশেষস্তরে পৌঁছলে এমনভাবে কৃতজ্ঞতা কারও পক্ষে জ্ঞাপন করা যায়। পাল্টা কৃতজ্ঞতা জ্ঞাপন না করে থাকা যায় না। দৃষ্টান্ত রেখে গেলেন জাপ-কোচ। 

আরও পডু়ন হুইল চেয়ার নিয়েই ফুটবল মাঠে ক্ষুদে

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন