ভারতের বোলিং একেবারে থার্ডক্লাস, এমন বিস্ফোরক উক্তি কার?

একদিনের সিরিজের শেষ ম্যাচ ছিল বুধবার। ভারতের জয়ের জন্য টার্গেট ছিল ২৭২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের কাছে ভারতের জঘন্য পারফরম্যান্সে ক্ষুব্ধ যেমন এ দেশের প্রাক্তনীরা। ক্ষুব্ধ পাকিস্তানের ২২ গজের প্রাক্তনদের অনেকেই। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। ভারতের বোলারদের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক বয়ান দিয়েছেন পাকিস্তান প্রাক্তন স্পিনার দানিশ কানারিয়া।বলেছেন, থার্ড ক্লাস বোলিং। এমন বোলিং দেখতে হবে, সেটা সে বিশ্বাসও করতে পারেনি।

একদিনের সিরিজের শেষ ম্যাচ ছিল বুধবার। ভারতের জয়ের জন্য টার্গেট ছিল ২৭২। ওই রান তাড়া করতে গিয়ে শুরুতেই বিপাকে পড়ে বিরাটরা। অল্পরানেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার। পরে, সেই ধাক্কা অনেকটাই সামাল দেওয়ার চেষ্টা চালায় আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর। সেই জুটিও ভেঙে দেয় টাইগাররা। আইয়ার এবং অক্ষর প্যাটেল একসময় ম্যাচের অভিমুখ ঘুরিয়ে দিয়েছিল। সেই জুটি ভেঙে দেন হাসান মিরাজ। সেখান থেকেই ম্যাচ ঘুরে যায়। ভারতকে হারতে হয় ২১ রানে। এবার ভারতের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক স্পিনার।

একটি ইউটিউব চ্যানেলকে দানিশ কানারিয়া বলেন-বাংলাদেশের বোলাররা ভালো খেলেছে। আর ভারতীয় বোলারদের পারফরম্যান্স থার্ডক্লাস। এটা শুনতে খারাপ লাগবে জানি। ভারতের ক্রিকেট যে কোনদিকে যাচ্ছে, সেটা স্পষ্ট। একসময় বাংলাদেশের বোলিংও এরকম ছিল। কিন্ত কয়েক বছর ধরে নিজেদের তৈরি করেছে। আর তার ফল পাওয়া গেল বুধবারের ম্যাচে। কাকে, কী ধরনের ডেলিভারি করা উচিত, সেটা ভারতের একজন বোলারকে দেখেও বোঝা গেল না। যেমন ফাস্ট বোলিং, তেমন স্পিন।

আরও পড়ুন শ্রেয়াস-অক্ষর-রোহিতের লড়াই ব্যর্থ, টাইগারদের কাছে সিরিজ হার

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার