কর্মীদের ছাঁটাই করার হুমকি দিয়ে চাকরি খোয়ালেন রেস্তরাঁ ম্যানেজার

যদি আপনি কুকুর মারা যাওয়ার কারণেও ছুটি নিতে চান তাহলেও আপনাকে তাঁর কাছে উপযুক্ত প্রমাণ দিতে হবে। এমনকী অসুস্থ কর্মচারীদের দিয়েও ওই ম্যানেজার শিফটিং ডিউটি করাতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন তো শুনেছিলেন কর্মীরা যাতে ফাঁকিবাজি করে ছুটি না নেয়, সেই কারণে বসই কড়া সতর্কবার্তা অবলম্বন করে কর্মীদের কাজমুখী করেন। আর তখন কাজ চলে যাওয়ার ভয়ে কর্মীরাও বসের কথামতো কাজ করতে বাধ্য হন। হ্যাঁ, এমনটা তো প্রায়শই শোনা যায়। নিজেরাও হয়তো এমন পরিস্থিতিতে পড়েছেন। কিন্তু কর্মীদের কাজমুখী করতে গিয়ে যখন বসের সতর্কবার্তা বেশি কঠিন হয়ে পড়ে, যে কারণে বস যদি নিজেই কাজ খোয়ান, তখন? শুনেছেন কি এমন কোনও ঘটনা।

হ্যাঁ, সম্প্রতি এমনই ঘটনায় সাক্ষী থাকল গোটা সোশ্যাল মিডিয়া। ইউএসের কানসাসে অবস্থিত একটি ইতালীয় রেস্তোরাঁ, যার নাম অলিভ গার্ডেন। সম্প্রতি সেই রেস্তোরাঁর একজন ম্যানেজার কর্মীদের উদ্দেশ্যে অন্য চাকরি খোঁজার জন্য সতর্কবার্তা দিলে তাঁকেই উল্টে বরখাস্ত করা হয় হোটেলের উচ্চমহল থেকে। ওই ব্যবস্থাপকের অস্বাভাবিক কঠোর বার্তাটি ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ম্যানেজার একটি লিখিত নোটে স্টাফদের বলেছিলেন যে, তাঁরা ফাঁকিবাজি করে কাজ বন্ধ রেখেছেন। কর্মীদের আর কোনও অজুহাত তিনি সহ্য করবেন না।

এমনকী তিনি আরও বলেন, যদি আপনি কুকুর মারা যাওয়ার কারণেও ছুটি নিতে চান তাহলেও আপনাকে তাঁর কাছে উপযুক্ত প্রমাণ দিতে হবে। এমনকী অসুস্থ কর্মচারীদের দিয়েও ওই ম্যানেজার শিফটিং ডিউটি করাতেন। ম্যানেজার নোটে বলেছেন, “আমি আশা করি আপনি এখানে কাজ চালিয়ে যাওয়া বেছে নেবেন।” এরপরেই স্থানীয় নিউজ চ্যানেল কেসিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। অলিভ গার্ডেনের একজন প্রতিনিধি চ্যানেলটিকে বলেছেন, “আমরা আমাদের দলের সদস্যদের জন্য একটি যত্নশীল এবং সম্মানজনক কাজের পরিবেশ দেওয়ার চেষ্টা করি। আমরা ওই ম্যানেজারকে বরখাস্ত দিয়েছি।”

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার যুবক

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ