‘ওই পেনাল্টি মিস হ্যারিকে সারাজীবন তাড়া করবে’

ওই একটি পেনাল্টি মিস হওয়ায় বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেল ইংল্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিকেটের একটা কথা প্রচলিত আছে – ধরো ক্যাচ, জেতো ম্যাচ। এই বহশ্রুত কথাটি ফুটবলের ক্ষেত্রে ঘুরিয়ে বললে দাঁড়ায় গোল করো, জয় করো। এই সংক্ষিপ্ত গৌড় চন্দ্রিকার কারণ পেনাল্টি মিস করে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায়। আর তা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সেই সমালোচনায় সামিল হলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকা অ্যালান শিয়ারার।

সংবাদমাধ্যমকে তিনি বলেন – ওই একটি পেনাল্টি মিস হওয়ায় বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেল ইংল্যান্ড। আর হ্যারি যতদিন বেঁচে থাকবে, ওই মিস ওকে তাড়া করবে। প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার বলেন – আমি ওর অবস্থা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। বুঝতে পারছি ওর মানসিক পরিস্থিতি। আমি এটাও জানিয়ে, আগামী কয়েকদিন ওকে বালিশে মাথা গুঁজে থাকতে হবে। আর ওই একটা পেনাল্টি মিস হ্যারিকে গোটা জীবন তাড়া করে বেড়াবে।

শনিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড খেলতে নামে ফ্রান্সের বিরুদ্ধে। ইংল্যান্ড কোয়ার্টারফাইনালে পৌঁছে যাওয়ায়, অনেকে ধরে নিয়েছিলেন তারা সেমিফাইনালেও জয়ী হবে। চ্যাম্পিয়ন হবে তারাই। কিন্তু ২-১ গোলে ইংল্যান্ড হেরে যাওয়ায় ৫৬ বছরের সেই খরা কাটল না। হ্যারি কেনের সেই পেনাল্ট মিস নিয়ে মুখ খুললেন তাদের দলের প্রাক্তন খেলোয়াড়।

প্রাক্তন ইংল্যান্ড তারকা বলেন, প্রতি ম্যাচে স্টার খেলোয়াড় গোল করার সুযোগ পায় না। শনিবারের ম্যাচে হ্যারি গোল করার সুযোগ পেয়েও হারিয়েছে। আর  ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে গেল।

আরও পডু়ন পেনাল্টি মিস করে বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের, সেমিতে ফ্রান্স

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও