চোটের কারণে টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে বাদ রোহিত

নেতৃত্ব দেবেন কেএল রাহুল, রোহিতের জায়গায় নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই ও ঢাকা: ভারতীয় শিবিরে বিপর্যয়। 

চোটের কারণে টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারছেন না রোহিত শর্মা। রবিবার সন্ধ্যায় বোর্ডের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে,  ক্যাপ্টেন চোট পেয়েছেন। মুম্বইয়ের এক চিকিৎসককে দেখালে তিনি আপাতত রোহিতকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। রোহিত শর্মার অবর্তমানে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। তাঁকে সাহায্য করবেন চেতশ্বর পূজারা। রোহিত শর্মার পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে, অভিমন্যু ঈশ্বরনকে।টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন জয়দেব উনারকাদ।

টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত খেলার সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্টে ভারতীয় শিবির তাঁকে পাবে বলে আশাবাদী। টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টম্যাচ শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট শুরুর আগে বোর্ডের মেডিক্যাল টিম রোহিতের শারীরিক পরীক্ষা করবে। 

মহম্মদ সামি এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও চোটের কারণে বিশ্রামে রয়েছে। মহম্মদ সামি কাঁধে চোট পেয়েছে। জাদেজার চোট হাঁটুতে। ফলে, ভারতীয় স্কোয়াড এমনিতেই চিন্তায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন রোহিত শর্মা।  সামি এবং জাদেজা কবে সুস্থ হয়ে উঠবেন, সে ব্যাপারে বোর্ড  অন্ধকারে। এই দুইয়ের পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে নবদীপ সাইনি  এবং সৌরভ কুমারকে।  উল্লেখ করা যেতে পারে, একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। তাই, টেস্ট সিরিজ জয় পেতে মরীয়া স্কোয়াড। বলা যেতে পারে, ১৪ ডিসেম্বর থেকে ভারতের অগ্নিপরীক্ষা। 

আরও পড়ুন পাক-ভারত ক্রিকেট সম্পর্কে আপাতত ইতি ঘোষণা বিদেশমন্ত্রী জয়শঙ্করের

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার