ফাইনাল ম্যাচের দায়িত্বে ব্রাজিলের সেই রেফারি?

ফাইনাল ম্যাচের জন্য তৈরি রেফারির প্যানেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র ছয়দিন বাদে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার প্রথম সেমিফাইনাল, পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ক্রোয়েশিয়া-আর্জেন্তিনা। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়াই মরক্কো বনাম ফ্রান্স। আর রবিবার ফাইনাল। ভারতীয় সময় ম্যাচ শুরু সাড়ে আটটায়। আর সেই ফাইনালের আগে এল প্রায় হাড়হিম করা খবর। ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য তৈরি করা হয়েছে রেফারিদের প্যানেল। সেই প্যানেলে নাম রয়েছে ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচের সেই বিতর্কিত রেফারি ওয়াল্টন স্যাম্পিও।

ডেইলি মেলের প্রতিবেদন অনুসারে, বিশ্বকাপ পরিচালনার জন্য ৩৬জন রেফারিকে কাতার ডেকেছিল ফিফা। ৩৬জনের মধ্যে কাতার রয়ে গিয়েছেন মাত্র ১২জন। সেই ১২জনের মধ্যে রয়েছেন ব্রাজিলের ওয়াল্টন স্যাম্পিও। অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তাঁকে সাহায্য করবেন অ্যান্টনি টেলর। বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে মাইকেল ওলিভারকে। ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ ভালোভাবেই পরিচালনা করেন। তারপরেও মাইকেল ওলিভারকে ফেরত পাঠিয়ে দেওয়ায় নানা প্রান্ত সমালোচিত ফিফা।

ফিফা এদিন আর্জেন্তনা-ক্রোয়েশিয়া সেমিফাইনালের রেফারির নাম ঘোষণা করেছে। প্রথম সেমিফাইনাল ম্যাচের রেফারির দায়িত্ব পেতে চলেছেন ড্যানিয়েল ওরসাতো। বুধবার দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে রেফারির দায়িত্ব কে, সেটা ফিফা জানাবে আগামীকাল। প্রশ্ন উঠছে, যে রেফারির ভূমিকা নিয়ে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠছে, তাকে কেন ফাইনাল ম্যাচের রেফারিদের প্যানেলে রাখা হল। যদিও বলা হচ্ছে, এটা সম্ভাব্য তালিকা। ফিফা এমন কাউকে ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব দেবে না, যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। 

আরও পড়ুন উইকিপিডিয়ার রেফারির পাতায় ইংল্যান্ড সমর্থকদের মস্তানি

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের