এনসিপি ছেড়েছিলেন আগেই, জোড়াফুল শিবিরে যোগ দিলেন মজিদ মেমন

দীর্ঘ বছর তিনি সামলেছিলেন সাংসদ পদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি এনসিপি ছেড়েছিলেন আগেই। শরদ পাওয়ারের দলে থেকে দীর্ঘদিন তিনি সামলেছিলেন সাংসদ (MP) পদ। মহারাষ্ট্রের সেই দাপুটে নেতা এবার যোগ দিলেন তৃণমূল শিবিরে। দিল্লিতে সাংসদ সৌগত রায় এবং ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। 

পেশায় আইনজীবী মজিদ দীর্ঘ ১৬ বছর ছিলেন শরদ পাওয়ারের দলে। গত ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। চলতি বছরের নভেম্বরের শেষের দিকে দল ছেড়েছিলেন মজিদ। জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে এনসিপি ছাড়ছেন তিনি। তারপর পেরোয়নি ১ মাসও। এরই মাঝে জোড়াফুল শিবিরে নাম লেখালেন তিনি।

বুধবার তাঁকে তৃণমূলের উত্তরীয় পরিয়ে দেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সৌগত রায়। মজিদ বলেন, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে তিনি দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর