দিল্লি এইমসের সার্ভার হ্যাকিংয়ের পিছনে চিনা হ্যাকাররা

গত ২৩ নভেম্বর দিল্লির এইমস হাসপাতালের ১০০টি সার্ভারের মধ্যে প্রধান পাঁচটি সার্ভারের দখল নেয় হ্যাকাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:রাজধানীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের সার্ভার হ্যাকিংয়ের পিছনে ছিল চিনা হ্যাকাররা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘চিন থেকেই ওই হ্যাকিং করা হয়েছিল।’ যদিও তাঁর দাবি, হ্যাকারদের কবল থেকে হাসপাতালের পাঁচটি সার্ভার সফলভাবে উদ্ধার করার পাশাপাশি রোগীদের খোয়া যাওয়া তথ্যও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

গত ২৩ নভেম্বর দিল্লির এইমস হাসপাতালের ১০০টি সার্ভারের মধ্যে প্রধান পাঁচটি সার্ভারের দখল নেয় হ্যাকাররা। ওই ঘটনার দুদিন বাদে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দিল্লি পুলিশের ইন্টিলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (আইএফএসও) বিভাগে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামেন দিল্লি পুলিশের গোয়েন্দারা। টানা ছয়দিনের বেশি অচল হয়ে পড়েছিল দেশের অন্যতম সেরা চিকি‍ৎসা প্রতিষ্ঠানের প্রধান সার্ভার। তিন থেকে চার কোটি রোগীর তথ্য হ্যাকাররা হাতিয়ে নিতে সক্ষম হয়েছিল। সার্ভার ফের আসল অবস্থায় ফেরানোর জন্য ২০০ কোটি টাকা পণও দাবি করেছিল হ্যাকাররা। যদিও হ্যাকারদের ব্ল্যাকমেলিংয়ের কাছে আত্মসমর্পণ করেনি এইমস কর্তৃপক্ষ। চুরি করা তথ্য ইন্টারনেট দুনিয়ার গোপন অংশ ডার্ক ওয়েবে বিক্রি করা হয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। কেননা এইমস-এর ১৬০০-র বেশি ডেটা ডার্ক ওয়েবে দেখা গিয়েছিল।

হ্যাকিংয়ের বেশ কয়েকদিন বাদে হ্যাকারদের কবল থেকে এইমসের প্রধান পাঁচটি সার্ভার উদ্ধার করতে সক্ষম হন দক্ষ প্রযুক্তিবিদরা। সেই সঙ্গে যে তিন থেকে চার কোটি রোগীর তথ্য চুরি করা হয়েছিল, তাও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা