আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেটা ছাড়ার হিড়িক, এবার ইস্তফা হোয়াটসঅ্যাপ পে’র ভারতীয় প্রধানের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্ক জুকারবার্গের মেটা ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। এবার মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ পে’র ভারতীয় প্রধান বিনয় চোলেত্তি ইস্তফা দিলেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমেই তিনি ইস্তফার কথা ঘোষণা করেছেন। যদিও কী কারণে ইস্তফা দিলেন, তা নিয়ে কিছু জানাননি হোয়াটসঅ্যাপ পে’র পদত্যাগী প্রধান। কোথায় যোগ দিচ্ছেন, তাও খোলসা করেননি। গত দেড়মাসে এ নিয়ে মেটার মালিকানাধীন বিভিন্ন সংস্থা থেকে চার ভারতীয় শীর্ষ আধিকারিক ইস্তফা দিলেন।

গত মাসেই ইস্তফা দিয়েছিলেন ভারতে ফেসবুকের প্রধান অজিত মোহন। তাঁর ইস্তফার কয়েক দিন বাদেই সংস্থার দায়িত্ব ছেড়েছিলেন ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান অভিজি‍ৎ বোস ও মেটা ইন্ডিয়ার পাবলিক পলিসি প্রধান রাজীব আগরওয়াল। তাঁদের পদাঙ্ক অনুসরণ করেই বুধবার ইস্তফা দিয়েছেন হোয়াটসঅ্যাপ পে’র ভারতীয় শাখার প্রধান বিনয় চোলেত্তি। ২০২১ সালে অ্যামাজন ছেড়ে তিনি হোয়াটসঅ্যাপ পে’র প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন। যদিও দেশে হোয়াটসঅ্যাপ পে দেশীয় বাজারে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি।

সংস্থা থেকে ইস্তফার কথা জানিয়ে চোলেত্তি লিখেছেন, ‘আজই হোয়াটসঅ্যাপ পে’তে আমার কর্মজীবনের শেষ দিন ছিল। আমি সংস্থা ছেড়ে দিচ্ছি। গত এক বছরের বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ পে’র প্রতি সাধারণ মানুষ যে আস্থা দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ এবং গর্ববোধ করছি।’

Published by:

Share Link:

More Releted News:

অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

ধর্ষণের পর নৃশংসভাবে খুন ৪ বছরের শিশুকে, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

iPhone ডিজাইনে বড় চমক,  ম্যাগসেফ বাদ দেওয়ার ভাবনায় Apple

১৫ হাজারের মধ্যে সেরা ৫টি 5G ফোন, মধ্যবিত্ত ক্রেতাদের কাছে নতুন বিকল্প

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ