কার ঝুলিতে পরিযায়ী ভোট? উত্তর ২৪ পরগনা জুড়ে শুরু চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মিটেছে ভোটপর্ব। শনিবার ১৫টি বুথে চলছে পুনর্নির্বাচন। এবারের ভোটের ২ দফাতেই রেকর্ড পরিমাণ ভোট পরেছে। ভিন রাজ্যে কাজ করা শ্রমিকরাও ফিরেছিলেন ভোট দিতে। এই পরিযায়ী শ্রমিকদের ভোট কোথায় পড়েছে সেটাই এখন আলোচনার বিষয়। এই পরিযায়ী শ্রমিকদের ভোট ফলাফলের ওপরে বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে।   

উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ১ লক্ষ শ্রমিকরা এসেছিলেন ভোট দিতে। এদের বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়। বারাসত, বনগাঁ ও বসিরহাট বিস্তির্ণ এলাকার বহু মানুষ কাজ করতে যান। কেউ ভিন রাজ্যে গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করেন, কেউ ছোট-বড় কারখানাতে কাজ করেন, কেউ ছোট ব্যবসার সঙ্গে জড়িত। ভোটের আগে সকলেই ফিরেছিলেন। তাঁরা সকলেই ভোট দিয়েছেন। কিন্তু সেই বিপুল পরিযায়ী ভোট কোথায় পড়েছে, সেটাই এখন দেখার। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া, দেগঙ্গা ও সন্দেশখালির গ্রামগুলিতে গত কয়েক দিনে ট্রেন-বাসে চেপে ফিরেছেন অসংখ্য শ্রমিকরা। অনেকে পরিবার নিয়ে কয়েক দিনের জন্য গ্রামে থেকেছেন, আবার কেউ কেউ ভোট দিয়েই দ্রুত কাজে ফিরে গিয়েছেন।

সূত্রের খবর, এই ভোটব্যাঙ্কের আচরণ নির্ধারণ করা সহজ নয়। গত কয়েক বছরে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হওয়ার খবর সামনে এসেছে। কখনও মজুরি নিয়ে অনিশ্চয়তা, কখনও নিরাপত্তার প্রশ্ন। কোথাও কোথাও ভিনরাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ কোন পক্ষে যাচ্ছে সেটা জানা যাবে সোমবার ভোটযন্ত্র খোলার পরে।

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে মতিডুংরি মন্দিরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ