আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালনায় রাতভর স্ট্রংরুম পাহারায় পূর্বস্থলীর তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

নিজস্ব প্রতিনিধি, কালনা : স্ট্রংরুম নিয়ে সংঘাতে জেলায় জেলায় চর্চা তুঙ্গে। তৃণমূল নেত্রীর নির্দেশে স্ট্রংরুম পাহারায় রয়েছেন প্রার্থীরা। কালনায় রাতভর স্ট্রংরুম পাহারায় পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। রাতভর স্ট্রংরুমের সামনেই ছিলেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কালনা কলেজের স্ট্রংরুমের সিসিটিভি ২ মিনিট বন্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে সেখানে গিয়েছিলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী। শুক্রবার সকালেও সেখানে গিয়েছিলেন তিনি। পরে সারা রাত স্ট্রংরুমের সামনেই ছিলেন তিনি। কেন সিসিটিভি বন্ধ ছিল, সেই বিষয়ে জানতে চেয়েছেন। রাত ১০টা থেকে সারারাত সেখানে ছিলেন তিনি। স্ট্রংরুমে যাতে কোনও কারচুপি না হয়, সেইজন্য পাহারায় রয়েছেন তিনি।

৪টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে কালনা কলেজে। এই কলেজে মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা বিধানসভার ইভিএম রাখা রয়েছে। সেখানে যাতে কোনও কারচুপি না হয়, তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ রয়েছে। পাশাপাশি রয়েছে সিসিটিভিও। সেই সিসিটিভি যাতে বন্ধ না হয়, সেইদিকে কড়া নজরদারি রাখতেই স্ট্রংরুম পাহারা দিচ্ছেন তৃণমূল প্রার্থী।

দলীয় কর্মীদের তৃণমূলনেত্রী বার্তা দিয়েছিলেন, নিজের এলাকার স্ট্রং রুমে পাহারা দিন। এমনকী প্রার্থীদেরও নিজের এলাকার স্ট্রং রুমে যেতে বলেছিলেন মমতা। সেখানেই রাত কাটাতে নির্দেশ দেন। তিনি তখনই বলেছিলেন তিনিও নিজের কেন্দ্রের স্ট্রং রুমে যাবেন। তারপরেই বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের স্ট্রং রুম সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালবৈশাখীকে তোয়াক্কা না করে স্ট্রং রুমে চলে যান মমতা। দীর্ঘক্ষণ কাটিয়ে ফিরেছিলেন তৃণমূল সুপ্রিমো। ইভিএম নিয়ে যাতে  কারচুপি না হয় তারজন্যই স্ট্রংরুম পাহারার কথা বলেছিলেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

দড়ি বেয়ে সোজা স্ট্রংরুমের ছাদে! বর্ধমানে রহস্যজনক ব্যক্তির ভিডিও ভাইরাল

রক্ষকই ভক্ষক! হরিপালে নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

কার ঝুলিতে পরিযায়ী ভোট? উত্তর ২৪ পরগনা জুড়ে শুরু চর্চা

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ