আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

নিজস্ব প্রতিনিধি: বেড়াতে যাওয়ার কথা ভাবলেই অনেকের মাথায় প্রথম চিন্তা আসে খরচের। ট্রেন বা বিমানের টিকিট, থাকার জায়গা, খাওয়ার খরচ—সব মিলিয়ে অনেক সময় বাজেট ছাড়িয়ে যায় পরিকল্পনা। ফলে অনেকে ভ্রমণের পরিকল্পনা ছোট করে ফেলেন বা মাঝপথে খরচের চাপে পড়ে যান। তবে বিশেষজ্ঞদের মতে, একটু বুদ্ধি করে পরিকল্পনা করলে একই সফর হতে পারে অনেক বেশি সাশ্রয়ী, আরামদায়ক এবং ঝামেলাহীন।

১)পরিকল্পনায় উদ্দেশ্য স্পষ্ট রাখুন: ভ্রমণের আগে শুধু গন্তব্য নয়, পুরো পরিকল্পনাটাই আগে থেকে ঠিক করা জরুরি। কোথায় থাকবেন, কীভাবে যাতায়াত করবেন—এসব ঠিক থাকলে অপ্রয়োজনীয় খরচ অনেকটাই কমে যায়। এমন জায়গা বেছে নেওয়া ভালো, যেখান থেকে প্রধান দর্শনীয় স্থানগুলো সহজে যাওয়া যায়। এতে বারবার গাড়ি ভাড়া বা দীর্ঘ যাত্রার খরচ এড়ানো সম্ভব হয় এবং সময়ও বাঁচে।

২)অপ্রয়োজনীয় জিনিস কম নিন: ভ্রমণে কম জিনিসপত্র নিয়ে যাওয়া সবসময়ই সুবিধাজনক। বেশি ব্যাগ মানেই বাড়তি ঝামেলা—বিমানবন্দরে অতিরিক্ত চার্জ, ট্রেনে জায়গার সমস্যা এবং বারবার জিনিস সামলানোর চাপ। তাই প্রয়োজনীয় জিনিসই সঙ্গে নেওয়া ভাল। পাশাপাশি অফ-সিজনে ভ্রমণ করলে খরচও কমে এবং ভিড়ও এড়ানো যায়।

৩)পরিকল্পনায় নমনীয়তা রাখুন: ভ্রমণের সময় পরিকল্পনায় একটু পরিবর্তন আনার সুযোগ রাখলে খরচ কমানো যায়। অনেকেই এখন এমন জায়গা বেছে নিচ্ছেন যেখানে কাজ, বিশ্রাম এবং ঘোরা—সব একসঙ্গে করা যায়। হোটেলের বদলে হস্টেলে থাকা, অন্য ভ্রমণকারীদের সঙ্গে রুম শেয়ার করা বা সহজ থাকার ব্যবস্থা বেছে নিলে খরচ অনেকটাই কমে আসে। এর সঙ্গে ইন্টারনেট সুবিধা এবং কাছাকাছি ঘোরার জায়গা থাকলে আলাদা করে সময় ও টাকা দুটোই বাঁচে।

সঠিক পরিকল্পনা আর কিছু সাধারণ অভ্যাস মানলেই ভ্রমণ হতে পারে আরও সহজ এবং সাশ্রয়ী। তাই বাজেটের চিন্তা না করে বুদ্ধি করে পরিকল্পনা করলেই দারুণ ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া সম্ভব।

Published by:

Share Link:

More Releted News:

৪০ ডিগ্রির গরম থেকে মুক্তি পেতে ফ্যান ব্যবহার? সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

কবে শুরু কৈলাস মানস সরোবর যাত্রা? প্রকাশ্যে পূর্ণাঙ্গ সূচি

ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ