”বেশরম রঙ’-গানে দীপিকার গেরুয়া বিকিনি সত্যিই গ্রহণযোগ্য নয়’, শার্লিনকে নিন্দা স্বরার

এই গানে জাফরান রঙের বিকিনি পরে টুকডে টুকডে গ্যাংয়ের সহানুভূতিশীল দীপিকা অবশ্যই লক্ষ লক্ষ হিন্দুদের কাছে গ্রহণযোগ্য নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবছর পর শাহরুখের কামব্যাক চলচ্চিত্র ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পাওয়ার পর থেকেই নেটপাড়ায় রীতিমতো হইচই শুরু হয়েছে। চারবছর অপেক্ষার পর পর্দায় শাহরুখকে দেখা মাত্রই রীতিমতো ভক্তদের হুঁশ হারিয়েছে। দীপিকা পাড়ুকোনের সংবেদনশীল চেহারা, বিকিনিতে তাঁর লাস্যময়ী অবতার, ৫৭ বছর বয়সেও শাহরুখের সুঠাম চেহারা, শাহরুখ-দীপিকার দুর্দান্ত রসায়ন সবটাই এই গানটিকে ইতিমধ্যেই ইন্টারনেটের নম্বর ট্রেন্ডিং গানের আওতাভুক্ত করেছে। তবে শাহরুখ-দীপিকার রসায়ন নিয়ে নেটিদুনিয়া এই মুহূর্তে দু ভাগে বিভক্ত হয়েছে। কেননা এই গানের দৃশ্যগুলি অশ্লীল বলে মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক মহল। বিশেষ করে, গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে ধুন্ধুমার সৃষ্টি হয়েছে নেটপাড়ায়।

এদিকে ‘বেশরম রং’-এ দীপিকার বিকিনি সম্পর্কে মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্রের পাশে দাঁড়ালেন অভিনেত্রী শার্লিন চোপড়া। একটি নিউজ পোর্টালকে তিনি বলেছেন যে, “এই গানে জাফরান রঙের বিকিনি পরে টুকডে টুকডে গ্যাংয়ের সহানুভূতিশীল দীপিকা অবশ্যই লক্ষ লক্ষ হিন্দুদের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ তাঁরা জাফরানকে পবিত্রতা, বিশ্বাস এবং বিশ্বাসের রঙ হিসাবে বিবেচনা করে।” অতএব বোঝাই যাচ্ছে, শার্লিনও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের সঙ্গে সম্পূর্ণ একমত।

অন্যদিকে অভিনেত্রী বিজেপি নেতার চরম নিন্দা করে অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছেন, মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার পাঠানের মুক্তি নিষিদ্ধ করতে পারে। আমাদের ক্ষমতায় থাকা দেশের নেতাদের সঙ্গে দেখা করুন। তাঁরা যদি এসব না দেখে দেশের জন্যে কিছু কাজ করত তাহলে হয়তো সবাই ধন্য হয়ে যেতো। কে কি পোশাক পরেছে ছবিতে, এসব দেখা তাঁদের কর্তব্য নয়।” শুধু স্বরা নন, চলচ্চিত্র নির্মাতা ওনিরও টুইটে লিখেছেন, ‘হুস.., অসুস্থ মানসিকতা। তিনি পুরুষদের সেই গোত্রের মধ্যে পড়েন, যেখানে একজন স্বামী মহিলাদের মালিক।”

এদিকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে এসআরকে এই বিতর্ক প্রসঙ্গে প্রথম মুখ খুলেছেন। নেতিবাচকতা সম্পর্কে তিনি বলেছিলেন, “আমি কোথাও পড়েছি নেতিবাচকতা সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায় এবং এর ফলে এর বাণিজ্যিক মূল্যও বৃদ্ধি পায়। এই ধরনের সাধনা সম্মিলিত বর্ণনাকে আবদ্ধ করে, এটিকে বিভক্ত ও ধ্বংসাত্মক করে তোলে।” সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, পাঠান আগামী ২৫ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি