আর্জেন্টিনার কাছে হারতেই ফ্রান্সজুড়ে দাঙ্গা, টিয়ার গ্যাস, শূন্যে গুলি পুলিশের

আহত বহু, কয়েকজনের আঘাত গুরুতর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফাইনালে হারতেই বিক্ষোভের আগুন জ্বলছে ছবি ও কবিতার দেশ ফ্রান্স। হাজার হাজার ফ্রান্স সমর্থক রাস্তা নেমে নির্বাবাদে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় রায়ট পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাটায় টিয়ার গ্যাসের শেল। শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালায়। বিক্ষোভকারীদের গ্রেফতার করে দ্রুত সেখানে থেকে নিয়ে গিয়ে সোজা থানায় ঢুকিয়ে দেওয়া হয়।

বিশ্বকাপের ফাইনাল টাই ব্রেকারে আর্জেন্তিনার কাছে পরাজিত হয় ফ্রান্স।  প্রায় হাত থেকে ছিটকে যাওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমবাপে। অনেকেই ধরে নিয়েছিল এবছর আর্জেন্তিনা নয়, চ্যাম্পিয়ন হবে ফ্রান্স।  খেলা গড়ায় টাই ব্রেকারে। ফলাফল ৪-২। খেলা শেষ হতেই ফ্রান্সের সমর্থকেরা রাস্তায় নেমে পড়ে। শুরু করে ভাঙচুর। একের পর এক দোকানের কাচ লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে। রাস্তার পার্কিং স্পেশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তা আন্দাজ করে প্যারিসের গুরুত্বপূর্ণ শহরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ফ্রান্সের সমর্থকেরা পুলিশ বাহিনীর সামনেই তাণ্ডব শুরু করে। পরে অশান্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পাঠানো হয় বিশাল পুলিশ বাহিনী। গাড়ি থেকে নেমেই পুলিশ ফ্রান্স সমর্থকে ধরে পিটিয়েছে। কতজন আহত, সে ব্য়াপারে এই খবর লেখা পর্যন্ত কিছু জানা যায়নি। সব থেকে বেশি হিংসাত্মক ঘটনার খবর এসেছে মধ্য প্যারিস থেকে।  

আরও পড়ুন টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর বাদে বিশ্বকাপ জয় আর্জেন্টিনার

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ