জিতেও স্বস্তি নেই, খারাপ খবর কেকেআর শিবিরে

মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের কিছুক্ষণ পরই এই খারাপ খবরটা শুনতে পেলেন কলকাতার ক্রিকেটাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের আসরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই সবথেকে খারাপ রেকর্ড রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এখনও পর্যন্ত এই দুই দল মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মাত্র ৭ বার জয়ের মুখ দেখেছে কেকেআর। তাই বৃহস্পতিবার রাতে খানিকটা আলাদা তাগিদ নিয়েই মাঠে নেমেছিল নাইটরা। আর মরুশহরে মুম্বই বধ করতে সক্ষম হয়েছে ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। রীতিমতো দাপটের সঙ্গে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে তারা।

এই জয়ের ফলে একলাফে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে কলকাতা। কিন্তু তা সত্ত্বেও শান্তি নেই নাইট শিবিরে। মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের কিছুক্ষণ পরই এই খারাপ খবরটা শুনতে পেলেন কলকাতার ক্রিকেটাররা। সেটা হল মোটা অঙ্কের জরিমানা। রোহিতদের বিরুদ্ধে স্লো-ওভার রেটিংয়ের জন্য শাস্তি হয়েছে নাইট অধিনায়ক মরগানকে।

জানা গিয়েছে, মোট ২৪ লক্ষ টাকা দিতে হবে তাঁকে। কারণ, চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার স্লো-ওভারের অভিযোগ এসেছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ক্যাপ্টেনের বিরুদ্ধে। এই অপরাধের জন্য ম্যাচ প্রতি জরিমানা হয়ে থাকে ১২ লক্ষ টাকা।

শুধু তাই নয়, এই স্লো-ওভার রেটিংয়ের জন্য কেকেআরের বাকি সদস্যদেরও ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে। যেকোনও টি-২০ ক্রিকেটে ২০ ওভারের জন্য ৯০ মিনিট সময় ধার্য করা রয়েছে। আর এই সময়ের থেকে ৫-৭ মিনিট বেশি নিলে ম্যাচ রেফারি অপরাধ নেন না। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ২০ ওভার শেষ করতে কলকাতার বোলারদের সময় লেগেছে প্রায় ১১৫ মিনিট।     

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের