মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল এই রাজ্য

দেশে ইতিমধ্যেই চিনে তাণ্ডব চালানো করোনাভাইরাসের অতি সংক্রামক উপ প্রজাতি বিএফ.৭ এর হদিশ মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: করোনাভাইরাসের নয়া ঢেউ রুখতে দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল বিজেপি শাসিত কর্নাটক সরকার। বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ওই বৈঠক শেষে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানান, ‘বদ্ধ জায়গা অর্থা‍ৎ ইন্ডোরে এবং শীততাপনিয়ন্ত্রিত স্থানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জ্বর কিংবা ফ্লু’র উপসর্গ দেখা দিলেই কোভিড টেস্টও বাধ্যতামূলক করা হচ্ছে। কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না।’

জাপান, আমেরিকা সহ পাঁচ দেশে করোনা সংক্রমণ বেলাগাম হতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। দুই বছর আগে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার ক্ষেত্রে যে গয়ংগচ্ছ মনোভাব দেখানোর অভিযোগ উঠেছিল, এবার যাতে সেই অভিযোগ না ওঠে তার জন্য আগেভাগেই সতর্কতা অবলম্বন করছে স্বাস্থ্য মন্ত্রক। বুধবারই মন্ত্রকের শীর্ষ আধিকারিক ও বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ওই বৈঠকেই ভিড় ও জমায়েতে মাস্ক ব্যবহারের জন্য দেশবাসীকে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পাশাপাশি করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্স বাড়ানোর জন্যও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে করোনাভাইরাসের বুস্টার টিকা দেওয়ার বিষয়েও ত‍ৎপর হতে বলা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, দেশের ৯০ শতাংশের বেশি মানুষ দু’টি টিকা নিলেও এখনও পর্যন্ত তৃতীয় টিকা বা বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ২৭ শতাংশ।

দেশে ইতিমধ্যেই চিনে তাণ্ডব চালানো করোনাভাইরাসের অতি সংক্রামক উপ প্রজাতি বিএফ.৭ এর হদিশ মিলেছে। ওড়িশা এবং গুজরাতে মোট ৪ জনের শরীরে ওই উপরূপ শনাক্ত হয়েছে। ওমিক্রনের পূর্ববর্তী উপপ্রজাতির মতো বিএফ.৭-ও তীব্র সংক্রামক বলে সতর্ক করে দিয়েছেন ভাইরাস বিশেষজ্ঞরা।

 

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর