স্বামী-সহ ছন্দা কোছারকে গ্রেফতার করল সিবিআই

শুক্রবার রাতে দুইকে গ্রেফতার করে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গ্রেফতার আইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার ও তাঁর স্বামী দীপক কোছার। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই শুক্রবার রাতে তাদের গ্রেফতার করেছে। ঋণ নিয়ে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ছন্দা এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা এই খবর দিয়েছে। ছন্দা কোছার এবং তাঁর স্বামী দীপক কোছারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আগেই উঠেছিল। সেই সূত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ছন্দা এবং তাঁর স্বামীকে জেরাও করে। এদিনের গ্রেফতারি প্রসঙ্গে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তের স্বার্থেই ছন্দা কোছার এবং তাঁর স্বামী দীপক কোছারকে গ্রেফতার করা হয়েছে। 

গত বছর সেপ্টেম্বরে দীপক কোছারকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার করা হয়েছিল মুম্বই থেকে। ইডি সেই সময় গ্রেফতারির খবর দিতে গিয়ে জানায়, অর্থ তছরূপের অভিযোগে ছন্দা কোছারের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ২০১৯-য়ের মার্চে ছন্দা কোছারের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই দিনে ভিডিওকোনের মালিক বেণুগোপাল ধুতের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তল্লাশিতে বেশ কিছু নথি তারা উদ্ধার করে। আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ছন্দা কোছার ২০১৮-তে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও পদে ইস্তফা দেন। খবর ছিল, ব্যাঙ্কের ওপর মহল থেকে তাঁকে ইস্তফার জন্য চাপ দেওয়া হচ্ছিল। যদিও ছন্দা কোছার এবং তাঁর স্বামী যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন।   

আরও পড়ুন ছন্দা কোচারের বাড়িতে ইডি হানা

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের