তুনিশার মৃত্যুতে মুল অভিযুক্ত শীজানের চারদিনের জেল হেফাজত

তুনিশা-শেনাজের সম্পর্কের বিচ্ছেদ ঘটে 15 দিন আগে। সেই কারণে তুনিশা মানসিক চাপের মধ্যে ছিলেন। থানার বাইরে মিঃ জুটশি সংবাদমাধ্যমকে জানান, তিনি ঘটনার সময় সেটে উপস্থিত ছিলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে আত্মহত্যা করেছেন অভিনেত্রী তুনিশা শর্মা, মাত্র ২০ বছর বয়সেই অভিনেত্রীর এহেন কঠিন সিদ্ধান্তে তোলপাড় বলিমহল। সাব টিভি খ্যাত ‘ জনপ্রিয় ধারাবাহিক আলিবাবা দাস্তান-ই-কাবুল’-এর শীর্ষ অভিনেত্রী ছিলেন তুনিশা। অভিনেত্রীর কেরিয়ার গ্রাফ একেবারেই খারাপ ছিল না কিন্তু, অল্প কয়েক বছরেই বলিউডে বেশ জায়গা বানিয়ে নিয়েছিলেন তুনিশা। যেমন, সুন্দরী ছিলেন তিনি দেখতেও, ঠিক তেমনি দুর্দান্ত অভিনয় দক্ষতার দ্বারা খুব সহজেই মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন তুনিশা। ধারাবাহিকের পাশাপাশি একাধিক বলিউড চলচ্চিত্রেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুনিশা। গতকাল তাঁর আলিবাবার কোস্টার শীজান মহম্মদ খানের মেক-আপ রুম থেকেই উদ্ধার হয় তুনিশার ঝুলন্ত মৃতদেহ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় অভিনেত্রীর। তাঁর আত্মহত্যার কারণ হিসেবে অন্তঃসত্ত্বা কারণ থাকলেও পোস্টমর্টেমের পর সব সন্দেহই দূর হয়ে যায়।

ভোর ৫ টায় আসা তুনিশার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। অর্থাৎ শ্বাসরোধের কারণেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। অভিনেত্রীর আত্মহত্যার কারণ হিসেবে পুলিশের কাছে অভিনেত্রীর মা জানান, শেজান মহম্মদ ছিলেন অভিনেত্রীর প্রেমিক, তিনিই আত্মহত্যার প্ররোচনা করেছেন। তাই তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে শেজানকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও অভিনেত্রী যেখানে মারা গিয়েছেন সেই সেটের বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কথায় জানা গিয়েছে, শেজানের সঙ্গে মৃত্যুর আগে তুমুল ঝামেলা হয় তুনিশার। শ্যুটিং চলাকালীন চা-বিরতিতে শেজানের মেকআপ রুমের বাথরুমে ঝুলে পড়েন অভিনেত্রী। মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ের সেট থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ অভিযুক্ত শীজান মহম্মদ খানকে আজ বিকেলে মুম্বইয়ের ভাসাই আদালত চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। অভিনেতার আইনজীবী শরদ রাই গণমাধ্যমকে জানিয়েছেন, “যাই হয়েছে, পুলিশ ও আদালত কাজ করছে। তাঁকে (শিজান খান) আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।” ঘটনার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য রবিবার পুলিশ অভিনেত্রীর আরেক সহ-অভিনেতা পার্থ জুটশিকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকেন। তাঁর কথায় জানা যায়, তুনিশা-শীনাজের সম্পর্কের বিচ্ছেদ ঘটে 15 দিন আগে। সেই কারণে তুনিশা মানসিক চাপের মধ্যে ছিলেন। থানার বাইরে মিঃ জুটশি সংবাদমাধ্যমকে জানান, তিনি ঘটনার সময় সেটে উপস্থিত ছিলেন না। পুলিশ তাঁকে সাধারণ প্রশ্ন করেছিল। তবে তাঁদের অভ্যন্তরীণ বিষয়ে তাঁর ধারনা ছিলনা। তবে তুনিশার সহকর্মীরা দাবি করেছেন যে, তিনি আত্মহত্যা করেছেন। অভিনেত্রীর মা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে গ্রেফতার করা হয় শিজান কে। তুনিশা শর্মা সনি টিভি শো ‘ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ’-এ শিশু অভিনেত্রী হিসাবে অভিনয় জীবন শুরু করেন। তারপর তিনি বেশ কয়েকটি শো এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তবে তুনিশার শেষকৃত্য রবিবার বিকেলে হওয়ার কথা থাকলেও হবে না। কারণ তাঁর ময়নাতদন্তের আরও কয়েকটি রিপোর্ট এখনও আসেনি।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?