রাম ধাক্কা খেলেন যোগী, পুরভোটে ওবিসি সংরক্ষণ বাতিল এলাহাবাদ হাইকোর্টের

রাজনৈতিক ফায়দা লোটার পরিকল্পনা ভেস্তে যেতেই ফোঁস করে উঠেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Share:

নিজস্ব প্রতিনিধি, এলাহাবাদ: অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ নিয়ে এলাহাবাদ হাইকোর্টে রাম ধাক্কা খেল যোগী প্রশাসন। মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি সৌরভ লাবানিয়ার ডিভিশন বেঞ্চ পুর নির্বাচনে ওবিসিদের জন্য আসন সংরক্ষণ বাতিল করে দেওয়ার পাশাপাশি অবিলম্বে নির্বাচন করানোর নির্দেশও দিয়েছেন। ওবিসি সংরক্ষণের নামে রাজনৈতিক ফায়দা লোটার পরিকল্পনা ভেস্তে যেতেই ফোঁস করে উঠেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ার কথা ঘোষণা করার পাশাপাশি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ওবিসি সংরক্ষণ চালু করেই রাজ্যে পুর ভোট হবে।

গত ৫ ডিসেম্বর রাজ্যের ১৭ পুরনিগমের মেয়র, ২০০ পুরসভার ও ৫৪৫ নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন পদে ওবিসিদের আসন সংরক্ষণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে যোগী প্রশাসন। আলিগড়, বৃন্দাবন, মথুরা, মিরাট ও প্রয়াগরাজ পুরনিগমের মেয়র পদ ওবিসিদের জন্য সংরক্ষিত রাখার কথা জানানো হয়। মূলত রাজনৈতিক সুবিধা লাভ করতেই ওবিসিদের সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে যোগী সরকারের নির্দেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে ৯৭টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

অবকাশকালীন ছুটি থাকা সত্বেও শনিবার নজির ভেঙ্গে মামলা শোনেন বিচারপতি ডিকে উপাধ্যায় ও বিচারপতি সৌরভ লাবানিয়া। মামলার শুনানি শেষে ওবিসি সংরক্ষণের উপরে ১৫ দিনের স্থগিতাদেশ দিয়েছিলেন। আজ মঙ্গলবার পূর্ণাঙ্গ রায়ে পুর নির্বাচনে ওবিসি সংরক্ষণ নিয়ে যোগী প্রশাসনের সিদ্ধান্তকে বাতিল করে দেন বিচারপতিরা। এমনকী যে সব পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাও বাতিল করা দেওয়া হয়।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার