অর্ণব-ইপ্সিতার সম্পর্ক কোনদিনই মেনে নিতে পারিনি, বিস্ফোরক অভিনেত্রীর মা

মেয়ে যেটা পছন্দ করবে সেটাকে আমাদেরও ভাল বলতেই হবে। আমি চেয়েছিলাম ও যেন আরও কিছু দিন পরে কোনও সম্পর্কে জড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে, এমনকী পরিবারের সম্মতিতে বাগদানও সেরে ফেলেছিলেন তাঁরা। আসলে ধারাবাহিক হোক বা চলচ্চিত্র, বিনোদন ইন্ডাস্ট্রির তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে যাবতীয় তথ্য ভাইরাল হতে একেবারেই সময় নেয় না। চলতি বছরের শুরুতেই একেবারে ঘটা করে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন টলিপাড়ার অতি পরিচিত মুখ অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং ইপ্সিতা মুখোপাধ্যায়। এমনকী তাঁরা বিবাহের পথে হাঁটছেন তাও জানিয়েছিলেন। তাঁদের বাগদানের অনুষ্ঠান সবটাই সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছিল। কিন্তু বেশ কিছু মাস ধরে তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে গুঞ্জন চলছে স্টুডিওপাড়ায়।

বাংলা সিরিয়াল জগতের জনপ্রিয় মুখ দুজনারই। এই মুহূর্তে অর্ণব ‘আলাতা ফড়িং’ সিরিয়ালে অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে এবং ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইপ্সিতা। উভয়ের অভিনয়ই প্রশংসনীয়। ২০২২ সালের জানুয়ারি মাসে রেজিস্ট্রি করেন তাঁরা, এরপর ডিসেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। কিন্তু মাঝে জল গড়িয়েছে বহু দূর। দু’জনের সম্পর্ক নিয়ে একাধিকবার মুখ খুলেছেন ইপ্সিতার মা। তিনি নিজেই জানিয়েছিলেন, অর্ণবের সঙ্গে ইপ্সিতার সম্পর্ক প্রথম থেকেই অপছন্দ তাঁর। কিন্তু শুধুমাত্র মেয়ের মুখ চেয়েই সম্পর্ককে মেনে নিয়েছিলেন তিনি। ‘আলো ছায়া’ সিরিয়াল থেকে অর্ণব-ইপ্সিতার সম্পর্কের সূত্রপাত। একসঙ্গে অভিনয় করতে গিয়েই মন দেওয়া-নেওয়া তাঁদের।

একবার দিদি নং ওয়ান-এর মঞ্চে এসে ইপ্সিতার প্রেম নিয়ে অভিনেত্রীর মাকে প্রশ্ন করেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। উত্তরে ইপ্সিতার মা বলেন, “মেয়ে যেটা পছন্দ করবে সেটাকে আমাদেরও ভাল বলতেই হবে। আমি চেয়েছিলাম ও যেন আরও কিছু দিন পরে কোনও সম্পর্কে জড়ায়। এই সম্পর্ক টিকবে কি না তা নিয়ে আমার প্রশ্ন আছে।” যদিও সেই মুহূর্তে সবটাই মজার ছলে বলেছিলেন ইপ্সিতার। কিন্তু কথাটা ভগবান বোধহয় মিলিয়ে দিলেন, অনেকদিন আগে সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছেন অর্ণব-ইপ্সিতা। যদিও তাঁরা কেউই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি