‘ছাত্রছাত্রীদের পাশে রয়েছে সরকার’, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

পড়ুয়ারা ‘দেশের ভবিষ্যত’ উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লিখেছেন, বাংলার মানুষের ভালোবাসা আর শুভকামনাকে সঙ্গে নিয়ে চলার পথে এগিয়ে যাও

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রাজ্যের পড়ুয়াদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার’ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছাত্রছাত্রীদের (Students) এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধান ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘তোমাদের আগামী দিনগুলিকে সুরক্ষিত রাখতে আমাদের সরকার সবসময় তোমাদের পাশে থেকেছে আর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও পরিকল্পনা তোমাদের স্বার্থে নিয়েছে ও সাফল্যের সঙ্গে রূপায়ণ করেছে।’

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ছাত্রছাত্রীদেরকে। রাজ্য সরকারের তরফে চলতি ২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ ‘স্টুডেন্টস উইক’ (Students Week) হিসাবে পালন করা হয়েছিল। আগামী জানুয়ারি মাসেও এই ‘স্টুডেন্টস উইক’ পালন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী শিক্ষা ক্ষেত্রে মানোন্নয়নের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে আলোচনা হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন পড়ুয়াদের স্বার্থে নেওয়া রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা। তিনি লিখেছেন, ‘সবুজসাথী, কন্যাশ্রী, বিভিন্ন স্কলারশিপ ও স্টাইপেন্ড, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড— এই উদাহরণগুলি প্রমাণ করে আমরা তোমাদের জন্য কতটা আন্তরিক।’

পড়ুয়ারা ‘দেশের ভবিষ্যত’ উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘বাংলার মানুষের ভালোবাসা আর শুভকামনাকে সঙ্গে নিয়ে চলার পথে এগিয়ে যাও, অনেক অনেক সফল হও। আমি জানি, তোমরা জীবনে অনেক বড় হবে আর দেশবাসীকে একদিন গর্বিত করবে।’ ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং শিক্ষকদেরও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘তোমাদের সকল শিক্ষক-শিক্ষিকা আর অভিভাবককেও জানাই নতুন বছরের অজস্র শুভেচ্ছা ও শুভকামনা।’

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক