বেনাপোল সীমান্তে ভারত ফেরত যুবকের করোনা শনাক্ত, আতঙ্ক বাংলাদেশে

তবে ওই যুবক করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ আক্রান্ত নয় বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত (India) ফেরত বাংলাদেশি যুবকের করোনা (Covid 19) ধরা পড়ল সীমান্তে। বেনাপোল (Benapole) সীমান্ত দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে (Bangladesh) প্রবেশের সময় করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে ফেরার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে। তবে ওই যুবক করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ আক্রান্ত নয় বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য আক্রান্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে ভারত ফেরত ওই বাংলাদেশি যুবকের নাম, সাদ্দাম শেখ। ১৯ বছর বয়স তাঁর। বাংলাদেশের খুলনার দৌলতপুর থানা এলাকার বাসিন্দা তিনি। ওই যুবক ভারতে ঘুরতে এসেছিলেন। ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে ভারতের হায়দারাবাদ এসেছিলেন। পড়শি দেশে ভ্রমণের পর ২৯ ডিসেম্বর বাংলাদেশে ফেরার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পরীক্ষায় তাঁর কোভিড পজিটিভ ধরা পড়ে।

সীমান্তে সাদ্দামের করোনা ধরা পড়ার পর চিকিৎসার জন্য তাঁকে ওই দিন সন্ধ্যায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়টি নিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফেরত আসা করোনা পজিটিভ যুবককে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে। ওই যুবকের শারীরিক পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন চিকিৎসকরা। উল্লেখ্য বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে তৎপর সেদেশের সরকার। সতর্কতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগও। অন্যদিকে ভারত ফেরত যুবকের দেহে কোভিড ভাইরাস মেলায় ইমিগ্রেশন এলাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন