বর্ধমানের পরে কালনাতেও তৈরি হচ্ছে করোনা হাসপাতাল

প্রসঙ্গত, কাটোয়া মহকুমা হাসপাতালে করোনা ওয়ার্ডে ২০ শয্যা বিশিষ্ট খাট রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার করোনা (COVID 19) হাসপাতাল তৈরি হচ্ছে কালনাতেও। জানা গিয়েছে, ৩০ শয্যা বিশিষ্ট বিশেষ এই করোনা হাসপাতাল তৈরি হচ্ছে কালনা মহকুমা হাসপাতালেই। তবে জেলার এই দ্বিতীয় করোনা হাসপাতাল খোলা হবে স্বাস্থ্যভবন অনুমতি দিলেই। এখন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলে রোগীদের পাঠানো হবে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই।

মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন নমুমা পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বুস্টার ডোজে জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগে যেখানে করোনা ওয়ার্ড ছিল সেখানেই প্রস্তুত করা হচ্ছে বিশেষ এই ওয়ার্ড। প্রসঙ্গত, ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের প্রতিনিধি দল কালনা মহকুমা হাসপাতাল পরিদর্শন করে গিয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে, ভেন্টিলেটর পরিষেবা যুক্ত চারটি খাট রাখার। করোনা হাসপাতালের জন্য ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে ডাক্তার, নার্স এবং গ্রুপ ডি কর্মীর তালিকা। প্রসঙ্গত, কাটোয়া মহকুমা হাসপাতালে করোনা ওয়ার্ডে ২০ শয্যা বিশিষ্ট খাট রাখা হয়েছে। খোলা হয়েছে আইসিইউ সেন্টার। রয়েছে ৪টি খাট।

প্রসঙ্গত, করোনার নয়া ভ্যারিয়েন্ট বা অতিমারি এই ভাইরাস রুখতে তৎপর রাজ্য। জেলা হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোভিড বিধি মেনে চলতে বলা হয়েছে।

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন