মদ উদ্ধারে এলে পুলিশকে ধরে পেটান, নিদান বিজেপি বিধায়কের

একজন আইনপ্রণেতা হয়ে কীভাবে তিনি পুলিশকে মারধর করার নিদান দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: রাখঢাক না রেখে সরাসরিই মদ্যপানের পক্ষে দাঁড়ালেন ছত্তিশগড়ের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রবীণ বিজেপি বিধায়ক নানকিরাম কানওয়ার। কোরবা জেলার রামপুর বিধানসভা আসনের বিধায়কের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘পুলিশ যদি মদ উদ্ধারে বাড়িতে হানা দেয়, তাহলে বেঁধে রেখে পেটান।’ একজন আইনপ্রণেতা হয়ে কীভাবে তিনি পুলিশকে মারধর করার নিদান দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মদ্যপানে অভ্যস্ত আদিবাসীদের ভোট পেতেই খোলাখুলি মদ বিক্রি ও মদ্যপানকে সমর্থন জানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে কোরকোমায় দলের আদিবাসী সংগঠনের এক সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা রামপুরের বিধায়ক নানকীরাম কানওয়ার। আদিবাসীদের খোলাখুলি মদ খাওয়ার অধিকারের পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি বলেন, ‘আদিবাসীদের মদ্যপানের ক্ষেত্রে ছাড় রয়েছে। পুলিশ কিংবা প্রশাসনের কোনও অধিকার নেই আদিবাসিদের বাড়িতে ঢুকে মদ বাজেয়াপ্ত করার। এর পরে যদি মদ বাজেয়াপ্ত করতে পুলিশ কোনও আদিবাসী বাড়িতে হানা দেয় তাহলে ওই পুলিস কর্মীদের বেঁধে রেখে পেটান। এমন পেটাবেন যে সারাজীবন মনে রাখে।’

নানকীরাম যখন খোলাখুলি মদ্যপানের পক্ষে সওয়াল করছেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা নারায়ণ চান্দেল ও রায়গড়ের বিজেপি সাংসদ গোমতী সাউ। তাঁরা দুজনেই দলের বিধায়কের পুলিশকে পেটানোর নিদানকে সমর্থন জানিয়েছেন। নানকীরামের এমন বেফাঁস মন্তব্যের সমালোচনা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তাঁর কথায়, ‘বিজেপি নেতারা আগামী বছর বিধানসভা ভোটে জামানত বাঁচাতে আদিবাসীদের ভুল পথে পরিচালিত করছেন। তাতে কোনও লাভ হবে না। আদিবাসীরা এখন পুলিশকে বন্ধু ভাবেন।’

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ