উজবেকিস্তানে ১৮ শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ওষুধ সংস্থাকে শাস্তি কেন্দ্রের

শিশু মৃত্যুর বিষয়ে সদুত্তর দিতে ব্যর্থ হওয়ার কারণেই সংস্থার বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উজবেকিস্তানে কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যুর ঘটনায় দোষী ওষুধ সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বাণিজ্য মন্ত্রক। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের নয়ডার ওষুধ সংস্থা মেরিয়ন বায়োটেকের সদস্যপদ স্থগিত করেছে ফার্মাসিটিউক্যালস প্রোমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া (ফার্মাক্সসিল)। শিশু মৃত্যুর বিষয়ে সদুত্তর দিতে ব্যর্থ হওয়ার কারণেই সংস্থার বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ফার্মাক্সসিলের এক মুখপাত্র জানিয়েছেন।

উত্তরপ্রদেশে বহুতল আবাসন ও হাসপাতাল ব্যবসার সঙ্গে জড়িত এমিনক্স গ্রুপের মালিকানাধিন মেরিয়ন বায়োটেকের তৈরি কাশির সিরাপ ডক-১ ম্যাক্স খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে বুধবার অভিযোগ তোলে উজবেকিস্তান স্বাস্থ্য মন্ত্রক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রেও ভারতীয় ওষুধ সংস্থাটির বিরুদ্ধে নালিশ জানায়। এই ঘটনা জানাজানি হতেই বিড়ম্বনায় পড়ে কেন্দ্র। গত অক্টোবরে গাম্বিয়ায় এক ভারতীয় সংস্থার কাশির সিরাপ খেয়ে ৬৬ শিশু মৃত্যুর ঘটনায় আগেই মুখ পুড়েছে দেশের।

সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রকের কাছে অভিযুক্ত ওষুধ সংস্থা মেরিয়ন বায়োটেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। ওই আর্জির পরেই বাণিজ্য মন্ত্রকের অধীনস্ত ফার্মাক্সসিলের পক্ষ থেকে মেরিয়ন বায়োটেকের কাছে জবাব তলব করা হয়। কিন্তু অভিযুক্ত সংস্থার পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি। এর পরেই মেরিয়ন বায়োটেকের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ফার্মাক্সসিলের শীর্ষ কর্তারা। সদস্যপদ স্থগিতের ফলে বিদেশে ওষুধ রফতানি বাবদ যে ইনসেনটিভ পাওয়ার কথা ছিল তা পাবে না অভিযুক্ত ওষুধ সংস্থা।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের