Amit Shah: এক ইঞ্চি জমিও ছিনিয়ে নিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বেঙ্গালুরুতে সেনা-জওয়ানদের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, দেবানহাল্লি (বেঙ্গালুরু):  ভারতের বুকে ঢুকে কেউ এক ইঞ্চিও জমি ছিনিয়ে নিতে পারবে না। কেউ সেই চেষ্টা করলে সীমান্তে কর্তব্যরত জওয়ানরা তাদের সমুচিত জবাব দেবে। বেঙ্গালুরুর দেবানহাল্লিতে ভারত-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনীর নতুন ভবন সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে দেওয়া ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছে। মন্তব্যের লক্ষ্য যে চিন, তা সহজেই অনুমেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তের ব্যাপারে তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। কারণ, তিনি জানেন, সেখানে কারা রয়েছে।সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে যারা রয়েছেন, তারা তাদের জীবন বাজি রেখে যে দেশের অখণ্ডতা রক্ষা করবেন, সে ব্যাপারে তিনি নিশ্চিত। অমিত শাহ বলেন- আমি সীমান্ত পরিস্থিতি নিয়ে একেবারে নিশ্চিন্ত। তার কারণ, সীমান্তে রয়েছে ভারত-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনী। ফলে, বহিঃশত্রু যদি সীমান্ত রেখা অতিক্রম করে ভারত থেকে জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে সেখানে কর্তব্যরত জওয়ানরা তাদের মোক্ষম জবাব দেবে।

প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও জওয়ানরা যেভাবে দেশরক্ষা করে চলেছে, তার জন্য তাদের ভূয়সী প্রশংসাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আমরা কল্পনাও করতে পারি না, যে তাপমাত্রা যেখানে হিমাঙ্কের ৪২ ডিগ্রি নীচে, সেখানে থেকেও জওয়ানরা তাদের কর্তব্য পালন করে চলেছেন। সেটা অরুণাচল হোক বা কাশ্মীর বা লাদাখ।  প্রত্যেক জওয়ানের পরিচয়-তারা হীমবীর। এই সম্মানের কাছে পদ্মশ্রী বা পদ্মভূষণও হার মানে। হীমবীর সম্মান সরকার দেয়নি, দিয়েছে দেশবাসী।

আরও পড়ুন অরুণাচল সীমান্তে লোটা-কম্বল ফেলে পালায় চিন সেনা

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির