আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুল মানচিত্র প্রকাশ করে বিতর্কে হোয়াটসঅ্যাপ, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টুইটারের পরে এবার দেশের বিকৃত মানচিত্র প্রকাশ করে বিতর্কে জড়াল মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। মার্ক জুকারবার্গের মালিকানাধীন মেটার অধীনস্ত সামাজিক যোগাযোগমাধ্যমটি বর্ষ বরণ উপলক্ষে শনিবার ভারতের এক বিকৃত মানচিত্র পোস্ট করেছিল। আর ওই ঘটনা নজরে পড়তেই প্রতিবাদে সরব হন নেটা নাগরিকরা। এর পরেই বিকৃত মানচিত্র প্রকাশের দায়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। অবিলম্বে বিকৃত মানচিত্র মুছে দেওয়ার নির্দেশ দেন। বিপদের গন্ধ পেয়ে তড়িঘড়িই বিকৃত মানচিত্র মুছে দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 

গত বছরই ভারতের ‘বিকৃত মানচিত্র’ কাণ্ডে নাম জড়িয়েছিল টুইটারের। সামাজিক যোগাযোগমাধ্যমটির ‘Tweep Life’ বিভাগে ভারতের যে মানচিত্র ছিল তাতে  ভারতের বাইরে দেখানো হয়েছিল জম্মু-কাশ্মীর ও লাদাখকে। ‘বিকৃত ম্যাপ’কে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। মামলার আর এরপর ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আটক হলেন টুইটারের ম্যানেজিং ডিরেক্টর। তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দেয়। ‘বিকৃত ম্যাপ’কে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। উত্তরপ্রদেশের বুন্দেলশহরে মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে আটক করা হয় টুইটারের ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর  মণীশ মাহেশ্বরীকে।  

এদিন বিকৃত মানচিত্র প্রকাশ করার পরে নেটা নাগরিকদের তোপের মুখে পড়ে হোয়াটসঅ্যাপ। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর টুইটারে নিজের হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘প্রিয় হোয়াটসঅ্যাপ অবিলম্বে বিকৃত মানচিত্র মুছে দিয়ে সঠিক মানচিত্র প্রকাশ করুন। প্রত্যেকটি সামাজিক যোগাযোগমাধ্যম যারা ভারতে ব্যবসা করেন কিংবা ব্যবসা করতে চান তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, সব সময়ে সঠিক মানচিত্র ব্যবহার করুন।’

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ