সন্ধ্যা নামতেই জমজমাট পার্কস্ট্রিট

সন্ধ্যা নামতেই থিকথিকে ভীড় পার্কস্ট্রিটে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল, /মিছিলে আমরা নিমগ্ন তাই,  দোলে মিছিল।/দু:খ-যুগের ধারায় ধারায়/যারা আনে প্রাণ, যারা তা হারায়/তারাই ভরিয়ে তুলেছে সাড়ায় হৃদয়-বিল।/ তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল। – সুকান্ত ভট্টাচার্য

শনিবার সমগ্র কলকাতার চিত্রটা তুলে ধরতে গেলে সুকান্ত ভটাচার্যের আমরা এসেছি কবিতার ওপরের কয়েকটি লাইন যেন যথার্থ। মানুষ আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল। শেষবার এই ভিড় দেখা গিয়েছিল দুর্গাপুজোতে। করোনার পর চলতি বছর পুজোয় মানুষের ঢল নেমেছিল। আর শনিবারের ভিড় তার কাছেও হার মানল। সকাল থেকে চিড়িয়াখানা, নিকোপার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল- শহরের প্রতিটি দর্শনীয়স্থানে ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় হয়েছিল দক্ষিণেশ্বর ও বেলুরমঠে। ভিড় হয়েছে মিলেনিয়াম পার্কেও।

গত দুই বছর করোনা আর লকাডাউনের জেরে শহর হারিয়ে ফেলেছিল তার স্বাভাবিক ছন্দ। গত বছর পুজোতে করোনার কড়া বিধিনিষেধের মধ্যে দিয়েই পূজিত হন দশভূজা। অনেকে নিজেদের গৃহবন্দি করে রেখেছিলেন। পরিস্থিতি আগের থেকে অনেকটা স্বাভাবিক হওয়ায় এবার পুজো এবং বছরের শেষ দিনে যে শহরে মানুষের ঢল নামবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। সকাল হতেই মানুষ তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

আর সূর্য নামতে মানুষের গন্তব্য হয়ে ওঠে পার্কস্ট্রিট। নতুন বছরকে স্বাগত জানাতে সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। উৎসব চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রয়েছে পুলিশি নজরদারি।  

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক