বর্ষ বরণের রাতে শহরে নিয়ম ভাঙায় গ্রেফতার ৫৪০

একাধিক বিধি ভাঙার অভিযোগে তাঁদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষ বরণের রাতে (New Year Eve 2023) নিয়ম ভাঙার অভিযোগে ৫৪০ জনকে গ্রেফতার (Arrest) করল কলকাতা পুলিশ (Kolkata Police)। একাধিক বিধি ভাঙার অভিযোগে তাঁদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিভিন্নভাবে বিধিভঙ্গের অভিযোগে ৫৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ৫৪০ জনের মধ্যে শুধু হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ১৪৮ জনকে পাকড়াও করা হয়েছে। আর অতি দ্রুত গতিতে গাড়ি চালানোর দায়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ১৮৭ জন। এর পাশাপাশি মদ পান করে গাড়ি চালানোর অভিযোগও উঠেছে মহানগরের রাস্তায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশ ১৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত বর্ষ বরণের রাতে শহরে ভিড় যে প্রচুর হবে তা জানা ছিল কলকাতা পুলিশের। সেই কারণে আগে থেকেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছিল লালবাজার। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা। নিরাপত্তার জন্য কেবলমাত্র পার্ক স্ট্রিটকে রবিবার ৪টি সেক্টরে ভাগ করেছিল কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিট-সহ গোটা কলকাতায় মোতায়েন ছিল কলকাতা পুলিশের ৫৮টি পিসিআর ভ্যান, ১১টি ওয়াচ টাওয়ার। এ ছাড়াও কলকাতার ৯৭টি জায়গায় চালানো হয় নাকা তল্লাশি। ছিল দুটি স্পেশাল কুইক রেসপন্স টিম (কিউআরটি)। ২০টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী টহলদারি চালায়। পাশাপাশি পার্ক স্ট্রিট এলাকায় মোতায়েন ছিল ১৫টি পুলিস অ্যাসিস্ট্যান্স বুথ। পার্ক স্ট্রিট এবং শেক্সপিয়র সরণি এলাকার রাস্তায় শনিবার বিকেল থেকে নামে মহিলা পুলিশের উইনার্স বাহিনী। অন্যদিকে ১ জানুয়ারি, রবিবার মহানগরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২৩০০ পুলিশকর্মী।

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক