রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্টস উইক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগামিকাল থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে স্টুডেন্টস উইক। তার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় গাইডলাইনস পৌঁছে গিয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে ও রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে আগামিকাল থেকে  রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্টস উইক(Students Week)। ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সব স্কুল(School), কলেজ(Colleges) এবং বিশ্ববিদ্যালয়ে(Universities) বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে এই বিশেষ সপ্তাহ। স্কুল-কলেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্টুডেন্টস উইক পালনের গাইডলাইন। প্রতিষ্ঠানগুলিও বেশ উৎসাহিত বিষয়টি নিয়ে। কলকাতায় নিউ আলিপুর কলেজ এবং হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন যৌথভাবে স্টুডেন্টস উইকের কর্মসূচি নিয়েছে। তার মধ্যে কেরিয়ার সংক্রান্ত বক্তৃতা, পোস্টার তৈরি ও আবৃত্তি প্রতিযোগিতা, ভ্যালু এডুকেশন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সেমিনার এবং ওয়েবিনার প্রভৃতি রয়েছে।

আরও পড়ুন মমতার পথেই মোদি, আসছে চিকিৎসা খরচ নিয়ন্ত্রণ বিল

স্টুডেন্টস উইকের অন্যতম প্রধান বিষয় হল স্টুডেন্টস ক্রেডিট কার্ড তথা শিক্ষা বিষয়ক সরকারি অন্যান্য প্রকল্পগুলিকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। সেটা সমস্ত স্কুল এবং কলেজকেই করতে হবে। অনেক পড়ুয়া বা তাদের অভিভাবকের সরকারি প্রকল্প নিয়ে সম্যক জ্ঞান না থাকায় তাঁরা সেগুলির সুবিধা থেকে বঞ্চিত হন। তা যাতে না হয়, সেকারণেই এই ব্যবস্থা। যদিও, বেশ কিছু স্কুল শিক্ষকের দাবি, গাইডলাইন একেবারেই শেষ মুহূর্তে এসেছে। সপ্তাহজুড়ে যে বিপুল কর্মসূচি আয়োজনের কথা বলা হয়েছে, তা এত কম সময়ের নোটিসে আয়োজন করা সম্ভব নয়। তবে যতটা সম্ভব করা যায় তার আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য এদিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে রাজ্যের পড়ুয়া তথা স্টুডেন্টসদের অভিনন্দন জানিয়েছেন এই স্টুডেন্টস উইক উপলক্ষ্যে।

আজকের রাশিফলঃ সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া ব্যক্তিকে বিশ্বাস করবেন না, বড় বিপদের সম্ভাবনা

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…