সংযুক্তি সময়ে গোল করে ম্যান ইউয়ের হার বাঁচালেন রোনাল্ডো

দলে যখন তাঁর মতো তারকা ফুটবলার তখন প্রতিপক্ষ দল কোনওভাবেই জয়ের বিষয়ে নিশ্চিত হতে পারবেন না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দলে যখন তাঁর মতো তারকা ফুটবলার তখন প্রতিপক্ষ দল কোনওভাবেই জয়ের বিষয়ে নিশ্চিত হতে পারবেন না। কারণ, শেষ মুহূর্তে বহুবারই ম্যাচের রং বদলে দিয়েছেন তিনি। কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের মুখের সামনে থেকে জয়। হ্যাঁ, বিশ্বফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পক্ষেই এটা সম্ভব। বয়স ৩৬-এ গিয়ে পৌঁছলেও এখনও যেন ফুটবল জগতকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

তাঁর দৌলতেই মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আটালান্টার বিরুদ্ধে নিশ্চিত হার বাঁচালো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে সংযুক্তি সময়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ম্যান ইউকে এক পয়েন্ট এনে দিলেন সিআর সেভেন। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা ফেরান তিনি। অ্যাওয়ে ম্যাচে আটালান্টার বিপক্ষে দুই অর্ধেই পিছিয়ে পড়েছিল রেড ডেভিলসরা। কিন্তু প্রতিবারই সংযুক্তি সময়ে গোল করে সমতা ফেরান রোনাল্ডো। সেই সঙ্গে নিজের দলকে রক্ষা করেন হারের হাত থেকে।

খেলা শুরু ১২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ম্যান ইউ। ইতালির দলটির হয়ে গোল করেল জসিপ। এরপর গোল শোধের জন্য রীতিমতো মরিয়া হয়ে ওঠে সোলসকারের দল। তবে প্রতিবারই আটালান্টার জমাট ডিফেন্সের কাছে আটকে যেতে হচ্ছিল তাদের। তবে রোনাল্ডোর অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে আটালান্টার রক্ষণকে। সুযোগ বুঝে প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল পরিশোধ করে দেন পর্তুগিজ মহাতারকা।

তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিট পরই দুর্দান্ত গোল করে আটালান্টাকে এগিয়ে দেন জাপার্তা। এরপর খেলার বয়স যতই বাড়ছিল ততই তৈরি হচ্ছিল ম্যান ইউয়ের হারের ভ্রুকুটি। কারণ, গোল করতে পারছিল না প্রিমিয়ার লিগের এই খ্যাতনামা দলটি। তবে নাটক যে তখন বাকি ছিল সেটা একমাত্র ফুটবল দেবতাই জানতেন। চলছিল সংযুক্তি সময়ের খেলা, গোটা আটালান্টা শিবির যখন ২-১ ব্যবধানে জিতে সেলিব্রেশন করবে বলে মনে করছে। ঠিক তখনই সব কিছুতে জল ঢেলে দিলেন রোনাল্ডো। গোল করে ফলাফল পুরোপুরি বদলে দিলেন সিআর সেভেন।  

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি